Home আলোচিত দুবাইয়ে নতুন রূপে ওমর সানী-মৌসুমী

দুবাইয়ে নতুন রূপে ওমর সানী-মৌসুমী

0
122

আরব বিশ্বের সবচেয়ে উন্নত শহর দুবাইতে গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। সেখানে গিয়ে নিজেদের মতো সময় কাটাচ্ছেন তারা। দারুণ লুকে ক্যামেরাবন্দি হচ্ছেন, সেই ছবি পোস্ট করেছেন সোসাল মিডিয়ায়।

সবশেষ মঙ্গলবার রাতে একসঙ্গে তিনটি ছবি প্রকাশ করেছেন ওমর সানী। ক্যাপশনে লিখেছেন ‘ইয়া হাবিবি।’ ছবি তিনটির মধ্যে একটিতে মৌসুমীর সঙ্গে, বাকি দুইটি সানীর একক।

এর আগে আরও বেশ কিছু অনুষ্ঠানের ছবি প্রকাশ করে জানান দিয়েছেন তাদের শুধু ব্যক্তিগত ভ্রমণ নয়, রয়েছে দুবাইয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করার বিষয়টিও।

তবে কিছুদিন আগেই মৌসুমী-ওমর সানীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। জায়েদ খানকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া ওই দ্বন্দ্ব অনেক দূর পর্যন্ত গড়ায়। সংসারে ফাটল তৈরি হয়। যেকোনো মুহূর্তে ভেঙেও যেতে পারে বলে আশঙ্কা করছিলেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। তবে শেষ পর্যন্ত তেমন কিছুই ঘটেনি।

আর এখন যে দুজনই একত্রে ভালো রয়েছেন, তা এ ভ্রমণই বলে দিচ্ছে।

১৯৯২ সালে কেয়ামত থেকে কেয়ামত ছবির মহরতে প্রথম দেখা হয় মৌসুমী-ওমর সানীর। সেখান থেকেই ভালো লাগা ও ভালোবাসা শুরু। প্রথমে মৌসুমীকে ভালোলাগার কথা মাকে জানান ওমর সানী নিজেই। অন্যদিকে ওমর সানীকেও যে নিজের মনে ধরেছে তা নিজের নানিকে জানান মৌসুমী। এভাবেই প্রেমের সম্পর্ক বেশি দূর এগুনোর আগেই ১৯৯৫ সালে ৪ মার্চ পারিবারিকভাবে বিয়ে করেন এ তারকা যুগল।

শুরুতে দুজন পরিচালক ছাড়া কেউ জানতেন না মৌসুমী ও ওমর সানীর বিয়ের কথা। তবে কয়েক মাস পর আনুষ্ঠানিকভাবে সবাইকে নিজেদের বিয়ের কথা জানিয়ে দেন এ তারকা জুটি। এরপর ১৯৯৬ সালের ২ আগস্ট মহা ধুমধামে মৌসুমীকে আনুষ্ঠানিকভাবে বাসায় তুলে নেন ওমর সানী। ফারদিন ও ফাইজা নামে দুই সন্তানের জনক-জননী ওমর সানী ও মৌসুমী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here