Home আলোচিত মাসুম আজিজের চিকিৎসায় সহায়তা চায় পরিবার

মাসুম আজিজের চিকিৎসায় সহায়তা চায় পরিবার

0
213

রাজধানীর স্কয়ার হাসপাতালে তিন দিন ধরে লাইফ সাপোর্টে আছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ।

তার স্বাস্থ্যের অবস্থা আগেই মতোই আছে বলে জানিয়েছেন স্ত্রী সাবিহা জামান। এমন পরিস্থিতিতে চিকিৎসা খরচ চালিয়ে যেতে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চেয়েছেন তিনি।

মাসুম আজিজের স্ত্রী সাবিহা জামান বলেন, ‘গত প্রায় ১০-১১ মাস হলো তার চিকিৎসা চলছে। আপনারা তো জানেন এই চিকিৎসা কেমন ব্যয়বহুল। আমরা মনে করি, তার উন্নত চিকিৎসার প্রয়োজন। আর আমাদের আর্থিক অবস্থাও খুব একটা ভালো না। মাননীয় প্রধানমন্ত্রীর একটু এগিয়ে এলে হয়তো তিনি (মাসুম আজিজ) আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।’

সাবিহা জামান আরও বলেন, ‘চিকিৎসকরা আশাবাদী। তারা বলেছেন প্রোপার ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারলে তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরাও সেটা আশা করছি।’

এর আগে, চলতি বছরের শুরুর দিকে মাসুম আজিজের ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। ১০ মাস ধরে তার চিকিৎসা চলছে। এর মধ্যে কয়েক দফায় হাসপাতালেও ভর্তি ছিলেন এই অভিনেতা।

মাসুম আজিজ অভিনেতা ছাড়াও চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবে পরিচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।

১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ দীর্ঘ কর্মজীবনে তিনি ৪০০-এর অধিক নাটকে অভিনয় করেছেন।

‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মাসুম আজিজ। ২০২২ সালে পেয়েছেন একুশে পদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here