Home আলোচিত গ্রামে মসজিদ নির্মাণ করলেন আহমেদ শরীফ

গ্রামে মসজিদ নির্মাণ করলেন আহমেদ শরীফ

0
82

ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা আহমেদ শরীফ দীর্ঘদিন ধরেই রঙিন দুনিয়া থেকে দূরে রয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি তিনি দেশে এসেছেন।

জানা গেছে, গ্রামের বাড়িতে মসজিদ নির্মাণ করেছেন আহমেদ শরীফ। মসজিদের নাম দিয়েছেন ‘আহমেদিয়া জামে মসজিদ’। সেই মসজিদের উদ্বোধন করেছেন আহমেদ শরীফ।

গত মার্চ মাসে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। শুক্রবার (১৪ অক্টোবর) জুমার নামাজের প্রাক্কালে মসজিদের শুভ উদ্বোধন করেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা।

সেখানে তিনি বলেন, আজকে আমার জন্য খুব খুশির দিন। আমি চিন্তা করেছিলাম একটা মসজিদ আমি কি করে করবো, আমার ধারনাই ছিলো না আমি পারবো। আমার ভাইদের অক্লান্ত পরিশ্রম এবং সকলের দোয়ার কারণেই এই মসজিদ করতে পেরেছি।

তিনি বলেন, এই মসজিদের টানে আমি দেশে চার বার এসেছি সুদুর আমেরিকা থেকে। ওখানে আমার ঘুম হয় না, আমি ঘুমাতে পারিনা, যে আমার মসজিদের কি হলো? কখন পাবো। কিভাবে শুরু করব, কবে আমার ভাইয়েরা নামাজ পড়বে আমি দেখে যেতে পারবো, আজ সেই দিন, আমি দেখেছি আমার গ্রামের প্রিয় মুসল্লি ভাইয়েরা এখানে নামাজ আদায় করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here