মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি চৌকশ অগ্নি নির্বাপক দলের ৮ সদস্য অগ্নিকান্ড, গ্যাস সিলিন্ডার থেকে অগ্নির ব্যাপকতা এবং অগ্নিনির্বাপন করা এবং ভূমিকম্প বিষয়ক কৌশল পরোক্ষভাবে প্রদর্শন করেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মো. আবু তাহের মোল্লা, কার্যসহকারী মীর সাকিব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
