সচেতন মানুষ এসব কথায় কান দিচ্ছে না: পূজা চেরি

‘ভালোবাসার রঙ’ ছবিতে শিশুশিল্পী হিসাবে চলচ্চিত্র জগতে প্রথম কাজ করেছিলেন পূজা চেরি। ‘পোড়ামন- ২’ সিনেমায় পরি চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন। শিশুশিল্পী হিসেবে পর্দায় হাজির হওয়া পূজা চেরি এখন পুরোদস্তুর নায়িকা।

সম্প্রতি শাকিব খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জনে তোলপাড় ঢালিউড পাড়া। এমনকি এটাও শোনা যাচ্ছে, তার কারণেই নাকি শাকিব খান ও বুবলীর সম্পর্কে চিড় ধরেছে।

এদিকে গতকাল থেকে মাথা চাড়া দিয়ে উঠেছে তার বিয়ের খবর! গত মাসের ২২ তারিখ বিয়ে করেছেন শাকিব ও পূজা। শুধু তাই নয়, বিয়ের পর পূজা ধর্মান্তরিতও হয়েছেন।

যদিও বিষয়টি পূজা গতকালই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিস্কার দিয়েছেন। জানিয়েছেন, যারা এ ধরনের গুজব রটাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি।

এর একদিন পর একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নায়িকা। বলেন, এ পর্যন্ত আমি যাঁদের সঙ্গে কাজ করেছি, প্রায় সব নায়কের সঙ্গেই আমার প্রেমের কথা উঠেছে। ফলে এসব কথার কোনো ভিত্তি নেই। শাকিব খান আমার সহশিল্পী। তাঁর নায়িকা হয়ে মাত্র একটি ছবি করেছি। তাতেই আমাকে নিয়ে যে যার মতো করে গল্প বানিয়ে চলছে। আমার মনে হয়, সচেতন মানুষ এতে কান দিচ্ছেন না। এগুলো মিথ্যা, তা সবাই জানেন।

শাকিব খানের সঙ্গে প্রেমকে শতভাগ গুজব দাবি করে পূজা চেরি বলেন, গলুই ছবিতে শাকিব খানের সঙ্গে পর্দায় প্রেম করেছি, যা বাস্তবে প্রেম বলে গুজব ছড়ানো হচ্ছে। একজন নায়কের সঙ্গে অভিনয় করলেই কি তাঁর সঙ্গে প্রেম হয়ে যায়? এমন গুজব ছড়িয়ে কী এমন লাভ হয় মানুষের?

তিনি বলেন, যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন। কোনো রকম সত্য মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি, দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *