দেশের টিভি নাটকের সবচেয়ে সুদর্শনা অভিনেত্রীদের তালিকা করলে সাদিয়া জাহান প্রভার নামটি থাকবে প্রথম দিকেই। তার রূপে যেন ঐশ্বরিক কোনো জাদু মিশে আছে। সেই জাদুতে মুগ্ধ হয়ে থাকে অনুসারীরা। অভিনেত্রীর সোশ্যাল অ্যাকাউন্টে চোখ রাখলেই সেটার প্রমাণ পাওয়া যায়।
প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন। ডুবিয়ে রাখেন তার ভালোবাসার নিপুণ অভিনয়ে। এছাড়া প্রায়ই ব্যক্তি জীবন ও নিজের বিভিন্ন মতামত তুল ধরতে দেখা যায় এই অভিনেত্রীকে।
সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রভা। ব্ল্যাক প্যান্ট ও টি-শার্টের ওপরে হালকা ইয়োলো রঙের ওভোরকোর্টে চমৎকাররূপে দেখা দিয়েছেন এই অভিনেত্রী।
প্রভা ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “তোমার যন্ত্রণা তোমার জন্যই কষ্টদায়ক। কিন্তু এটি অন্যদের কাছে স্বাভাবিক সমস্যা হতে পারে। মানুষভেদে তাদের গল্পও ভিন্ন। সব গল্প এক নয়। সব মানুষের ব্যথা সহ্য করার স্তর এক হয় না। যেসব বিষয়গুলো তোমাকে আঘাত করছে, তা অন্যদের কাছে শিথিল বিষয়।”
“একমাত্র আল্লাহই তোমার প্রকৃত কষ্ট বোঝেন। একমাত্র আল্লাহ জানেন তোমার প্রকৃত পীড়া। সুতরাং তোমার দুঃখ ও কষ্টদায়ক অনুভূতি অন্যদের সঙ্গে ভাগ করবে না; শুধু প্রার্থণার দোয়ারে আল্লাহর সঙ্গে ভাগ করো।”
এই অভিনেত্রী আরও লিখেছেন, “নিজেকে মূল্যায়ন করো, দুর্বল ভাববে না, শক্তি দেখাও। মানুষ কেবল তোমাকে পরামর্শ দিতে পারে, কিন্তু তারা সমস্যার সমাধান করতে পারে না। সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহ।”
