গোপালপুরে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ছোট মনির

মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে টাঙ্গাইলের গোপালপুরের বাইশকাইল (বটতলা) বনমালী পাকা সড়ক ভায়া হাজীপুর সড়ক উন্নয়নের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উপজেলার হেমনগর ইউনিয়নের বাংলা বাজার-মাদারিয়া সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন টাঙ্গাইল-২ আসনের সাংসদ ছোট মনির।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার নগদা শিমলা ইউনিয়ন ও হেমনগর ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক, উপজেলার যুবলীগের সভাপতি আরিফুল তালুকদার আরিফ, সাধারণ সম্পাদ আসাদুজ্জামান সোহেলসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *