‘রেহানা মরিয়ম নূর’ স্বাধীনতার ৫০ বছরে একটাই হয়েছে: বাঁধন

‘রেহানা মরিয়ম নূর’ যেন বদলে দিয়েছে আজমেরী হক বাঁধনের ক্যারিয়ার, এমকি ব্যক্তিজীবনও। আবদুল্লাহ মোহাম্মদ সাদের এই ছবির পর পর্দায় যা করেছেন সবই জন্ম দিয়েছে আলোচনার।

একটি বেসরকারি মেডিকেল কলেজের অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে নির্মিত সিনেমায় বাঁধনের অভিনয় কেবল দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়েছে।

এ ছাড়াও চরকিতে ‘গুটি’ সিরিজে তার প্রকাশিত লুক, মুখভঙ্গি দেখে নতুন কিছু চমকেরই আভাস মিলেছে। যেখানে একজন মাদক কারবারির ভূমিকায় হাজির হচ্ছেন বাঁধন। এরই মধ্যে নেটফ্লিক্সের ‘খুফিয়া’ সিরিজেও কাজ করেছেন বাঁধন।

সম্প্রতি সংবাদমাধ্যমকে জানান, ‘খুফিয়া’র ডাবিং-এর কাজ শেষ করেছেন তিনি।

এ ছাড়া ‘রেহানা মরিয়ম নূর’-এর পর এমন সিনেমায় বাঁধনকে দেখা যাবে কি না এমন প্রসঙ্গে তিনি বলেন, ‘রেহানা মরিয়ম নূর’ স্বাধীনতার ৫০ বছরে একটাই হয়েছে।’

বাঁধন বলেন, তিনি প্রচুর বাস্তববাদী, তাই সামাজিক প্রেক্ষাপট আর মিডিয়ার বাস্তব চিত্রের কথা বলতে গেলে নারীপ্রধান গল্পে কাজ হয় না।

আর ভবিষ্যতে এমন কোনো নারীপ্রধান ভালো গল্প হলে সেটা অবশ্যই রেহানাকেও ছাপিয়ে যাবে। তবে সেটায় তিনি অভিনয় করবেন কি না, সেটি নিশ্চিত করে বলা সম্ভব নয়। কিন্তু সিরিজে তিনি নিয়মিত হবেন।

এই অভিনেত্রী আরও বলেন, জীবনে বহুবার ব্যর্থ হয়েছেন তিনি। তবে সবকিছু ছাপিয়ে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *