চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুক আইডি থেকে রবিবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘আমরা আর একসাথে নাই!’
মাহির এমন স্ট্যাটাসে সরগরম হয়ে পড়ে গোটা সোশ্যাল মিডিয়া। ভক্তদের মনেও জানান দেয় নানান প্রশ্ন। মুহূর্তেই নানান মন্তব্যের ছড়াছড়ি হয় মাহির সেই পোস্টকে ঘিরে।
তাহলে কি মাহির দ্বিতীয় সংসারও ভাঙনের পথে? বিচ্ছেদ হতে যাচ্ছে স্বামী রাকিবের সঙ্গে! যখন এমন আভাস মেলে, তার কিছুক্ষণ পরই পোস্টটি সরিয়ে ফেলেন মাহি। আবারও নতুন করে এক পোস্ট করে সব খোলাসা করলেন ভক্তদের জন্য।
পোস্টে মাহি লেখেন, আমি ছাড়াও আমার প্রোফাইলে কে যেন লগইন করেছিল। জানি না কাকে কাকে টেক্সটও পাঠিয়েছে। কী ভয়ানক!
এ ঘটনার পর অবশ্য দ্রুত আইডির পাসওয়ার্ড পরিবর্তন করেন মাহি। বর্তমানে স্বামী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে সংসার জীবনে ব্যস্ত সময় পার করছেন তিনি।
তাদের সংসারে আগমন হতে যাচ্ছে নতুন এক সদস্যেরও। গত ১২ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মা হওয়ার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী।
