ক্রিকেটার নাসির হোসেন, এরপর সঙ্গীত শিল্পী ইলিয়াস হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মডেল-অভিনেত্রী হুমায়রা সুবাহ। সিনেমা বা অভিনয় দিয়ে আলোচনায় না এলেও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে বারবার আলোচিত-সমালোচিত হয়েছেন সুবাহ।
ক্রিকেটরা নাসিকে কেন্দ্র করে ক্যারিয়ায়ের শুরু দিকে ভাইরাল হন সুবাহ। এরপর সঙ্গীতশিল্পী ইলিয়াসকে বিয়ে করে বিচ্ছেদ করে ফের আলোচনায় আসেন। এখন আবার আলোচনায় এসেছে ‘বসন্ত বিকেল’ সিনেমাকে কেন্দ্র করে।
সিনেমা মুক্তি পাওয়ার আগে নানান কথার মাঝে সুবাহ জানিয়েছেন তার মনের একটি ইচ্ছার কথা। নিজের জন্য কেমন সঙ্গী খুঁজছেন তিনি, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, সিঙ্গেল এবং টাকাওয়ালা, সুদর্শন পাত্রকে বিয়ে করতে চান।
তবে একা জীবনে খুব ভালো আছেন বলে জানান হুমায়রা সুবাহ। একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, একজন মেয়ের জীবনে বাবার টাকা আর স্বামীর টাকা খুবই জরুরি। জীবনে চলতে গেলে টাকার দরকার আছে। স্বামীর টাকার প্রত্যাশা কে না করে বলেন! টাকাওয়ালা, অনেস্ট পারসন, যে আমাকে অনেক বেশি ভালোবাসবে, চিট করবে না; তাকেই বিয়ে করব।
ব্যক্তিগত জীবনের পরিকল্পনা জানিয়ে সুবাহ বলেন, টাকাওয়ালা, সালমান খানের মতো দেখতে, আমাকে অনেক লাভ করবে এমন কাউকে পেলে অবশ্যই বিয়ে করব। কিন্তু অবশ্যই আগামী দুই বছর পর। এখন ক্যারিয়ার নিয়ে থাকতে চাই।
তিনি বলেন, বসন্ত বিকেলের পর আরো চারটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমাগুলো মুক্তির পর আরো নতুন কিছু নাটক, ওয়েব ফিল্ম, মিউজিক ভিডিওর কাজ করব। আমি গান করি, আমার নিজস্ব কিছু গান প্রকাশের পরিকল্পনা আছে। তার আগে নিজেকে ফিট করছি। জিম করছি।
উল্লেখ্য, সুবাহ অভিনীত প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’ আগামী ২১ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে। রফিক সিকদার পরিচালিত সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছে পুরো টিম।
