Home বিনোদন সবাইকে দাওয়াত দিলেন নায়িকা মিম

সবাইকে দাওয়াত দিলেন নায়িকা মিম

0
209

ক্যারিয়ারের সবসময়ে ভালো সময় পার করছেন বিদ্যা সিনহা মিম। ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত পরাণ’ ইতিহাস সৃষ্টি করেছ ব্যবসায়িক বিচারে। দেশে-বিদেশে ছবিটি দারুণ প্রশংসা পাচ্ছে। প্রশংসা পাচ্ছে মিমও।

সেই রেশ থাকতেই এই তারকা এবার হাজির হচ্ছেন তার নতুন সিনেমা ‘দামাল’ নিয়ে। ২৮শে অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। এবার সিনেমাটি দেখতে সবাইকে দাওয়াত দিলেন মিম।

সম্প্রতি ‘দামাল’ দেখার আমন্ত্রণ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম লিখেছেন, অনন্যা, রোমান এর ‘পরাণ’-এ বিয়ে হয় নাই তো কী! এবার হবে…। ২৮শে অক্টোবর আপনাদের সবার দাওয়াত রইলো সিনেমা হলে।

মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি হয়েছে সিনেমাটির গল্প। ফরিদুর রেজা সাগরের কাহিনীতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক রায়হান রাফী। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দোলা।

মিম ছাড়াও এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।

মিম ছবিটি নিয়ে বলেন, এ সিনেমার গল্পটি অনবদ্য। তার সঙ্গে রায়হান রাফীর নির্মাণের মুন্সিয়ানা। আমরাও সবাই শতভাগ দিয়েই অভিনয় করার চেষ্টা করেছি। আশা করছি ‘দামাল’- ছবিটি সবাই উপভোগ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here