সার্কাসের আড়ালে মনেপ্রাণে মুক্তবুদ্ধির চর্চা আর অসাম্প্রদায়িক বাংলাদেশ চাওয়ার এক সিনেমা ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদার পরিচালিত এই সিনেমায় জমিদার বখতিয়ার চরিত্রে অভিনয় করেছেন ভিনেতা ফেরদৌস। তার অভিনীত চরিত্রটি বেশ প্রশংসিত হচ্ছে দর্শকদের কাছে।
সম্প্রতি এই সিনেমা ও অন্যান্য বিষয়ে এক জাতীয় সঙ্গে কথা বলেছেন ফেরদৌস। সাক্ষাৎকারটি তুলে ধরা-
‘বিউটি সার্কাস’ সিনেমায় নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন…
এই ধরনের নেগেটিভ চরিত্রে আগে কখনো অভিনয় করিনি। সবসময় পজিটিভ একটা ইমেজ নিয়ে পর্দায় এসেছি। শুটিং স্পটে গিয়েও ভেতর থেকে মনটা বলছিল, কাজটা করা উচিত হচ্ছে না। আবার সিনেমাটির গল্প আর আমার চরিত্রটি বলছে কাজটা করা উচিত। যদিও শেষ পর্যন্ত কাজটি আমি আনন্দ নিয়েই করেছি। তবে এই ধরনের চরিত্রে আগামীতে আর অভিনয় করব না।
এই সিনেমা দেখে দর্শকের কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?
আমার অভিনীত মির্জা মোহাম্মদ বখতিয়ার চরিত্রটি দর্শক পছন্দ করেছেন। যারা দেখেছেন বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমাকে জানিয়েছেন। দু’দিন আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সিনেমাটি দেখে আমার অভিনয়ের প্রশংসা করেছেন। ভালো সিনেমাকে কেউ দাবায়া রাখতে পারেনি, পারবেও না। ‘বিউটি সার্কাস’ চলছে চলছে চলবে।
এই সিনেমা তো সরকারি অনুদানের, কোনো সীমাবদ্ধতা কী ছিল?
সরকারি অনুদানের বেশিরভাগ সিনেমা জোড়াতালি হয়, কিন্তু এই সিনেমার পরিচালক মাহমুদ দিদার সেটা করেননি। অনেক চেষ্টা করে একটা ভালো সিনেমা বানানোর চেষ্টাই করেছেন। এটা আমাদের দেশের জন্য আসলে ভালোলাগার সংবাদ যে, শেষ পর্যন্ত সরকারি অনুদানে একটি ভালো সিনেমা বানানোর চেষ্টা করেছেন।
