কালিয়াকৈরে জাসাসের কর্মী সভা অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কর্মী সভা অনুষ্ঠিত হযে়ছে।

শনিবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার কালিয়াকৈর ট্রাক ষ্টেশন এলাকায় পৌর বিএনপির কার্যালযে় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আযে়াজনে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।

জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকিরের সভাপতিত্বে ও গাজীপুর জেলা জাসাসে আহ্বায়ক প্রার্থী এরশাদ হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম এড. আমিনুল হক, সদস্য জাসাস কেন্দ্রীয় কমটি, হাবিবুর রহমান জসিম, সদস্য কেন্দ্রীয় কমটি জাসাস সুভাষ চন্দ্র দাস, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হযরত আলী মিলন, পৌর বিএনপির সাংগঠনিক হারুন অর রশিদ, গাজীপুুর জেলা শ্রমিকদলের সহ-সভাপতি একে আজাদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, শাহাদাৎসহ জাসাস ও বিএনপির অংগসংগঠনের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *