১ মাস ২০ দিনের ছেলেকে চুল কাটাতে নিয়ে গেলেন রাজ-পরী

শাহীম মুহাম্মদ রাজ্য। নামটা এখন দেশবাসীর কাছে আর অপরিচিত নয়। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি আর নায়ক শরীফুল রাজের পুত্র সন্তান রাজ্য। অন্য তারকাদের মতো সন্তানের মুখ দেখাতে দেরি করেননি এই দম্পতি। আবারও ছেলেকে নিয়ে এলেন ক্যামেরার সামনে।

বর্তমান সময়ের জনপ্রিয় তারকা জুটি পরীমনি ও শরীফুল রাজ। একসঙ্গে পর্দায় অভিনয় করেছেন কেবল একটি সিনেমায়। কিন্তু প্রেম-বিয়ে-দাম্পত্য নিয়ে দর্শকের মধ্যমণি এখন এই জুটি। তাই তো মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট করে ভক্তদের মন ভুলিয়ে রাখেন রাজ-পরী। এবারে তাদের সাথে যুক্ত হয়েছে ছোট্ট রাজ্য।

বুধবার (৫ অক্টোবর) নিজের অফিশিয়াল ফেসবুকে একটি ১৩ মিনিটের ভিডিও পোস্ট করেন পরীমনি। সেখানে তিনি লেখেন, ‘চুল দিবসে রাজ্যের প্রথম চুল কাটানো। রাজ বললো বাজানকে (রাজ্য) চুল কাটানোর পর ব্রাজিলের ফুটবলারের মতো লাগছে। আমি কিন্তু আর্জেন্টিনা।’

ভিডিওতে দেখা যায় ছেলে রাজ্যকে কোলে নিয়ে বসে আছেন পরী আর তার চুল কাটানো হচ্ছে, সাথে আছেন বাবা রাজ। নিজের ফেসবুকের কমেন্ট সেকশন বেশ আগেই বন্ধ করে দিয়েছেন পরী তবে তাতে ভক্তদের ভালোবাসা থেমে থাকেনি। ইতোমধ্যে লাখো ভক্তের ভালোবাসা পেয়েছে এই ভিডিও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেই ভিডিওতে রিয়েক্ট দিয়েছেন ২ লাখ ২৭ মানুষ। আর ভিডিওটি শেয়ার করেছেন হাজারেরও বেশি মানুষ।

জানা যায়, গত শনিবার (১ অক্টোবর) ছিল চুল দিবস। নুমি নামক যুক্তরাষ্ট্রের এক হেয়ার স্টাইল কোম্পানি ২০১৭ সালে দিবসটির প্রচলন করে। আর বিচিত্র এ দিনটি পালন করেছেন রাজ-পরী।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা করেন তারা। আর চলতি বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

ভিডিও দেখুন এখানে- 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *