Home আলোচিত শাকিবের সঙ্গে আরও মিটিং প্রয়োজন: সানী সানোয়ার

শাকিবের সঙ্গে আরও মিটিং প্রয়োজন: সানী সানোয়ার

0
145

ঢালিউড সুপারস্টার শাকিব খান। আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেই পছন্দ করেন সবসময়। কখনো অভিনয় আবার কখনো বা ব্যক্তিগত জীবন নিয়ে। থাকেন সব সময় খবরের শিরোনামে।

সম্প্রতি বুবলীর সঙ্গে সম্পর্ক ও ছেলের পরিচয় গোপনের কারণে সমালোচনার ঝড় বইছে তাকে নিয়ে। এরই মধ্যে একের পর এক নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দিচ্ছেন বাংলার কিং খান। সম্প্রতি জানা যায়, তাকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করবেন নির্মাতা সানী সানোয়ার।

বুধবার রাতে প্রকাশিত শাকিব খানের একটি সাক্ষাৎকারে তাকে নিয়ে সানীর সিনেমা করার সম্ভাবনা আরও জোড়ালো হয়। কারণ সেখানে শাকিব খান জানিয়েছেন, সানী সানোয়ারের একটি সিনেমা করার কথা রয়েছে তার।

বিষয়টি নিয়ে সানী সানোয়ার একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘শাকিব খানের সঙ্গে মিটিং হয়েছে। সিনেমা নিয়ে কথা হয়েছে। কিন্তু সিনেমা করার জন্য আরও কয়েকবার মিটিং করতে হবে। অনেক কিছু মেলার বিষয় আছে। তাছাড়া আমাদের তো এখনও কোনো চুক্তি হয়নি।’

শাকিব খানকে নিয়ে সানী সিনেমা নির্মাণ করলে, তা হবে কপ ক্রিয়েশনের ব্যানারে। সানি জানান, তাদের স্টাইলটা হলো, গল্প রেডি করে তারপর অন্যান্য কাজ করা।

সানী বলেন, ‘বিষয়টা কিন্তু এমন না যে, আমরা শাকিব খানের সঙ্গে কথা বলে তারপর গল্প, চিত্রনাট্য নিয়ে কাজ করতে বসব। আমাদের গল্প রেডি, চিত্রনাট্যও প্রায় রেডি। তারপরও অনেক কিছু চূড়ান্ত হওয়ার বিষয় আছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here