জন্মদিনে মেয়েকে নিয়ে অভিনেত্রী বাঁধনের দীর্ঘ স্ট্যাটাস

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার একমাত্র সন্তান সায়েরা। তার আজ (৬ অক্টোবর) জন্মদিন। এদিনে মেয়েকে নিয়ে বেশ দীর্ঘ অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী। নিজের ফেসবুকে মেয়েকে নিয়ে লিখেছেন আবেগী অনেক কথা।

বাঁধন লেখেন, ‌‌‘শুভ জন্মদিন সায়েরা! তুমি আমার জীবনের কারণ যার জন্য আমি আমার ভেতরে থাকা শক্তিকে অনুভব করতে পারি। তোমার সাথে মাতৃত্বের এই যাত্রা আমাকে আরও স্বাধীন, আত্মবিশ্বাসী, দায়িত্ববান, বিচক্ষণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমি আমার জন্ম থেকে আজ পর্যন্ত কত কষ্ট করে তথাকথিত ‘আদর্শ নারী’ হতে পেরেছি।

সমাজ ও গোটা পৃথিবী শুরু থেকেই নারীর প্রতি এত নিষ্ঠুর ও অমানুষ। আজও সারা পৃথিবীজুড়ে; বিশেষ করে এই উপমহাদেশে। তুমি আসার আগ পর্যন্ত আমি সব বৈষম্য এবং অগ্রহণযোগ্য কাজের সাথে বেশ ঠিক ছিলাম।

এখন, তোমাকে নিয়ে বলি। তুমি আমার শরীরের সেই অংশ যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এবং আগলে রাখতে চাই এবং তোমাকে সব সুখ দিতে চাই! তবে যতই তোমাকে মানুষ হিসেবে বিবেচনা করে মানুষ হওয়ার শিক্ষা দিতে চাই ততই ভয় পাই। বেশির ভাগ নারীর মতো আমিও অস্বীকার করছিলাম যে সবকিছু ঠিক আছে এবং ‘আদর্শ নারী’ দিয়ে কিছুই হয় না।

যখন বাস্তবতা আমাকে আঘাত করবে, আমি জানি তুমি এই নিষ্ঠুর পৃথিবীর মুখোমুখি হবে। যেখানে তুমি এই সব অসমতা, বৈষম্য এবং সব নেতিবাচকতার মুখোমুখি হবে! জানি না এটা কীভাবে সম্ভব হবে, তবে স্বাধীন মানুষ হিসেবে তোমার স্বপ্ন পূরণ করার সুযোগ দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা অবশ্যই করব!’

সবশেষে মেয়েকে ভরসা দিয়ে বাঁধন লিখেছেন, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকার চেষ্টা করব। তোমার জন্য আকাশ নয়, কিন্তু ছায়াপথ তোমার সীমানা হবে!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *