Home বিনোদন আমাকে নিয়ে এসব রটানো হলে দাঁতভাঙা জবাব দেবো: তমা মির্জা

আমাকে নিয়ে এসব রটানো হলে দাঁতভাঙা জবাব দেবো: তমা মির্জা

0
114

টক অব দ্য টাউনে শাকিব-বুবলী। এ জুটির সঙ্গে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ঢালিউডের এ প্রজন্মের নায়িকা পূজা চেরির নাম। গুঞ্জন, শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পূজা!

গত বছর সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে সখ্য তৈরি হয় পূজার। নানা মাধ্যমে জোর গুঞ্জন, পূজাকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরেই শাকিব ও বুবলীর মধ্যে ঝামেলা চলছিল।

শুধু তাই নয়, শাকিবের বাসাতেও পূজার সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন বুবলী। সেই ঘটনার পর থেকে শাকিব-বুবলীর সম্পর্কের আরও অবনতি ঘটে। যদিও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি।

এদিকে কয়েক দিন আগে পূজা দেশের গণমাধ্যমকে জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে যেসব কথা রয়েটে তা পুরোটাই মিথ্যা।

অন্যদিকে আবার কথা উঠেছে, নির্মাতা রায়হান রাফির বাসায়ও সম্প্রতি দুই নায়িকা ঝগড়ায় মেতেছে। যে দুই নায়িকাকে নিয়ে কথা উঠেছে তারা হলেন বুবলী ও তমা। আর ঝগড়াটা নাকি রায়হান রাফিকে নিয়ে। এখানেও নাকি কাজ করছে ত্রিভুজ প্রেমের গল্প! কিন্তু বিষয়টি নিয়ে সবাই নিশ্চুপ থাকার কারণে গুঞ্জন আরও জোরেশোরে এগিয়ে চলছে শোবিজে।

শোবিজ ইন্ডাস্ট্রিতে জড়িত থাকা সবার মুখেই এখন শাকিব খান, বুবলী, তমা মির্জা, পূজা চেরি আর নির্মাতা রায়হান রাফিকে নিয়ে আলোচনা-সমালোচনা।

গতকাল মঙ্গলবার শাকিব যখন তার নতুন সিনেমার ঘোষণা দেন আর জানান এটি নির্মাণ করবেন রায়হান রাফি, তখন যেন ইন্ডাস্ট্রির সবাই দুই দুই চার মেলাচ্ছে।

শুধু তাই নয়, সবাই ইঙ্গিত করতে এখানে ত্রিভুজ প্রেমের বিষয়টি কাজ করছে! আর নায়ক-নায়িকা ও নির্মাতার চুপ থাকার বিষয়টি যেন আগুনে ঘি দেওয়ার মতো।

তবে এসব গুঞ্জন শুনে আর চুপ নেই তমা। তার কঠোর ভাষ্য, ‘ইন্ডাস্ট্রিতে যেসব নোংরামি চলছে, এগুলো নিয়ে কথা বলতেও লজ্জা লাগে। আর এই ইন্ডাস্ট্রির মানুষজনই এসব ঘটনাকে নিয়ে বেশি নাক গলাচ্ছে। যার কারণে মানুষ আমাদের দিকে আঙ্গুল তুলতে সাহস পাচ্ছে। এসব বন্ধ করেন। আপনারা আপনাদের নিজেদেরই ক্ষতি করছেন।’

তিনি একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাকে জড়িয়ে সব কথা রটানো হচ্ছে এগুলো ঠিক না। আমি কয়েক দিন ধরে অসুস্থ, তার মধ্যে এসব কথা। আমি কিন্তু ছেড়ে দেওয়ার মানুষ না। বুবলী আপু অনেক ভালো একজন মানুষ। তাকে আমার সঙ্গে জড়িয়ে নানা মিথ্যাচার করা হচ্ছে। এর আগে পূজাকে নিয়ে মানুষজন নানা আজেবাজে কথা বলেছে।’

তমা বলেন, ‘পূজার নিরব থাকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। আমি কিন্তু পূজা না! আমাকে নিয়ে এমন নোংরা কথা রটানো হলে আমি দাঁতভাঙা জবাব দেবো। সবাইকে অনুরোধ করব, এসব আজেবাজে কথা বলে এই শিল্পটাকে ধ্বংস করবেন না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here