Home আলোচিত অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ জানালেন ঊর্মিলা

অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ জানালেন ঊর্মিলা

0
214

টিভি পর্দার সুদর্শনা অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগীতা দিয়ে ২০০৯ সালে ক্যারিয়ার শুরু তার। এক দশকের বেশি সময় ধরে তিনি শোবিজে কাজ করছেন।

এই দীর্ঘ সময়ে তিনি কখনো স্রোতে ভেসে যাননি। বরং নিজেকে ধরে রেখে বেছে বেছে কাজ করেছেন। কিন্তু, হঠাৎ করেই শোবিজ থেকে বিরতির সিদ্ধান্ত জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

উর্মিলা বলেন, দেখতে দেখতে আমার ক্যারিয়ারের ১২ বছর হয়ে গেল। এক যুগ কাটিয়ে দিলাম এখানে। অনেক নাটকে অভিনয় করেছি। অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। শোবিজের থেকে শুরু করে দর্শক- সবাই আমাকে অনেক ভালোবাসেন। শিল্পীজীবনে এটাই বড় অর্জন। শিল্পী পরিচয়টা ভালো লাগে। তারপরও এত বছর পর এসে মনে হচ্ছে অভিনয়ে বিরতি দরকার। অভিনয় ছাড়ছি না, বিরতিতে যাচ্ছি।

হঠাৎ বিরতিতে যাওয়ার কারণ কী? জানতে চাইলে তিনি বলেন, অনেক তো অভিনয় করলাম। কিন্তু, ঘুরেফিরে একইরকম চরিত্র, একইরকম গল্প আসছে। ভিন্নতা চাই। বেশ কয়েকটি ধারাবাহিক করলাম। কারও নাম ধরতে চাই না। সবাইকে সম্মান জানিয়ে বলতে চাই, গত কয়েক মাস ধরে একইরকম চরিত্র করছি। এজন্য মন সায় দিচ্ছে না। তাই বিরতির সিদ্ধান্ত নিচ্ছি।

উর্মিলা বলেন, একটু গ্যাপ দরকার। তা ছাড়া নিজেকে সময় দিতে চাই। এসব কারণেই বিরতিতে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here