Home আলোচিত জায়েদ খানকে দেখতে এলো প্রায় ৩০ হাজার মানুষ!

জায়েদ খানকে দেখতে এলো প্রায় ৩০ হাজার মানুষ!

0
193

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান তার চিরাচরিত খোলস থেকে বেরিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও এফডিসির বিভিন্ন কর্মকাণ্ডে তাকে নিয়মিত দেখা গেলেও এখন নিজ জন্মভূমি পিরোজপুরে সমাজ সেবামূলক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

সোমবার (৩ অক্টোবর) পিরোজপুরের নেছারাবাদের একটি শারদীয় দুর্গাপূজার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জায়েদ খান। আর তাকে দেখতে প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত হন। নিজের জেলার একজন অভিনেতাকে কাছে দেখার সুযোগ স্থানীয়রা হারাতে চাননি বলে জানিয়েছে পূজা কমিটি।

এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘পূজার আয়োজনে যাব শুনে ৩০ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে এই মানুষগুলো আমাকে দেখতে এসেছিলেন।’

কৃতজ্ঞতা প্রকাশ করে জায়েদ খান বলেন, ‘এখানকার মানুষ আমাকে ভালোবাসেন। গত রাতে সারা দেশেই প্রচণ্ড বৃষ্টি ছিল। আর নদীবিধৌত পিরোজপুরে সেটার মাত্রা একটু বেশিই ছিল, এসব উপেক্ষা করে বিশাল সংখ্যক মানুষ আমাকে একনজর দেখতে আসেন। এজন্য নিজেকে ধন্য মনে করছি, একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

শুটিংয়ের ব্যস্ততা না থাকায় জায়েদ খান এখন নিজের এলাকা পিরোজপুরে অবস্থান করছেন। সেখানে নিজের প্রতিষ্ঠিত সংগঠন ‘সাপোর্ট’ এর নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। বুধবার একটি মেডিক্যাল ক্যাম্পে অংশ নেবেন বলে জানান জায়েদ খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here