Home আলোচিত অভিমান ভুলে শাকিব-বুবলীকে যে পরামর্শ দিলেন ইকবাল

অভিমান ভুলে শাকিব-বুবলীকে যে পরামর্শ দিলেন ইকবাল

0
87

শাকিব-বুবলী ইস্যুতে সরগরম চলচ্চিত্রপাড়া। এ দুই তারকার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চা হচ্ছে।

এরই মধ্যে বেশ কয়েকটি বিতর্কিত অভিযোগ আনা হয়েছে শাকিবের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব-বুবলী ইস্যুতে জড়িয়ে গেছে এ প্রজন্মের নায়িকা পূজা চেরির নামও।

শাকিব-বুবলীর প্রেম ও তাদের সন্তানের খবর প্রকাশ্যে আসার পর গণমাধ্যমে এ নিয়ে তেমন একটা কথা বলতে দেখা যাচ্ছে না শোবিজ তারকাদের। তবে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন একসময়ের শাকিব খানের অতি ঘনিষ্ঠজন, বন্ধু প্রযোজক মো. ইকবাল।

যদিও বেশ কিছুদিন ধরে শাকিবের সঙ্গে তার সম্পর্ক ভালো নেই। যা বিভিন্ন সময়ে তার মন্তব্যে স্পষ্ট হয়েছে। তবে সব অভিমান ভুলে এবার শাকিব-বুবলীকে পরামর্শ দিয়েছেন ইকবাল।

শাকিব-বুবলী প্রসঙ্গে প্রযোজক ইকবাল বলেন, তারা দু’জন চাইলে মানুষকে না জানিয়ে পারিবারিকভাবে বিষয়টা সমাধান করতে পারতো। আর যদি তারা ছেলেকে ঘোষণা দিতে দু’জন সুন্দরভাবে একসঙ্গে এসে দিতো।

তিনি বলেন, আমরা তো আড়াই বছর আগে থেকেই জানি। আমরা তো একসঙ্গে জিম্মি, আমরা তো চাইলেও অনেক কিছু বলতে পারি না। কারণ আমাদের শুটিং থাকে, অনেক কিছু থাকে। বলতে পারে আমরা বললাম না আপনি বলে দিলেন!

এই প্রযোজক বলেন, আমার মনে হয় সমাধান হওয়া উচিত। আমাদের দরকার নাই, তারা তাদের পারিবারিকভাবে বসে দুই পরিবার মিলে এটাকে সুন্দরভাবে সমাধান করতে পারে। তারা সুন্দরভাবে সংসার করুক এটা আমি দোয়া করবো।

এছাড়া প্রশ্ন উঠেছে শাকিব-বুবলী কি এখন একসঙ্গে থাকেন, নাকি বিচ্ছেদ হয়েছে তাদের। এ বিষয়ে মো. ইকবাল বলেন, বিচ্ছেদের খবরটা আমি জানি না। মনে হয় হয়নি, এটা ভুল, যে দিয়েছে সে ভুল খবর দিয়েছে। যদি বিচ্ছেদ হতো, তাহলে যখন ছেলে হয়েছে তখনই সে ছেড়ে চলে আসতো। বিচ্ছেদ হয়নি বলেই আজকে এই ঝামেলাটা হয়েছে। আর আমি মনে করি, বিচ্ছেদ না করে সুন্দরভাবে বুবলীর সঙ্গে সংসারটা করুক। যেহেতু অপুর সঙ্গে সংসারটা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here