কালিয়াকৈরে কালামপুর বাইতুম মামু’র জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর বাইতুম মামু’র জামে মসজিদের ছাদ ঢালাই ও অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে (৩ অক্টোবর) কালামপুর দক্ষিণ পাড়া বাইতুম মামু’র জামে মসজিদের দো’য়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মসজিদের সভাপতি সরকার শাখাওয়াত হোসেন শওকত,অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র মসজিদের সাধারণ সম্পাদক বাদশা মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন, প্রফেসর আজিজুল ইসলাম ,কালিয়াকৈর পৌর সভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাসেম,৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম, মান্নান দেওয়ান,মাওলানা আমিনুল ইসলাম, মোঃ শাহ আলম, মসজিদের যুগ্ম সাধারন সম্পাদক ও সাংবাদিক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আইয়ুব আলী সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *