শাকিবের সেই কথা কারো কাছে বলিনি, আজ প্রকাশ করলাম: ইকবাল

গত শুক্রবার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দু’জনই অভিন্ন ভাষায় নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেন। শোবিজ অঙ্গন থেকে সারাদেশ এই খবরে মেতে থাকলেও বুবলী ও শাকিব নিজেদের মতো কাজ করে যাচ্ছেন, করেছেন শুটিংও। যদিও বিয়ে ও এ সংক্রান্ত অন্য কোন তথ্য দেননি তারা।

এর আগে, বুবলীর পরিবারের এক সদস্য গণমাধ্যমকে জানিয়েছিলেন, বুবলীর সন্তানের ডাকনাম বীর, ২০২০ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘বীর’ ছবির নামটিই ছেলের নাম হিসেবে বেছে নেন শাকিব।

জানা গেছে, শাকিব খানের বিপরীতে ‘বীর’ সিনেমায় অভিনয়ের সময়ই অন্তঃসত্ত্বা হন বুবলী। এ ঘটনা প্রকাশ্যে আসার পর এবার মুখ খুলেছেন ‘বীর’ সিনেমার প্রযোজক মো. ইকবাল।

তিনি বলেন, ‘শাকিব খান ও বুবলীর ঘটনা আমি জানি সিনেমার শুটিং শেষ হওয়ার ৪-৫ দিন আগে থেকেই। তবে কাউকে বলতে পারিনি। আমাদের আসলে ইন্ডাস্ট্রির তারকাদের হাতে সবসময় জিম্মি থাকতে হয়। বিশেষ করে যদি তারা বড় মাপের তারকা হন। এ জন্য অনেক সময় অনেক কথা জানা সত্ত্বেও আমরা মুখ খুলতে পারি না। দেখেও না দেখার ভান করে থাকি।’

শাকিব খানের সঙ্গে আগে থেকেই সখ্যতা এই প্রযোজকের। একসঙ্গে খাওয়া থেকে আড্ডা দেয়ার স্মৃতিও রয়েছে তাদের। প্রযোজক ইকবাল বলেন, শাকিব খানের কোনো ক্ষতি হোক তা আমি চাব না। কার্টুন দেখার পরে শরীরের লোম শিহরিত হয়েছে। মানুষকে এভাবে মাথা থেকে নামিয়ে দেয়। মাথায় রাখা ব্যক্তিকে যদি কোমর পর্যন্ত নিয়ে আসি তাহলে বিষয়টি বাজে। আর এর জন্য তারাই দায়ী।

এই প্রযোজক আরও বলেন, বুবলী একদিন প্রচুর কান্না করছে। সে কান্না করছে কিন্তু কখনো প্রকাশ করেনি। তাকে একদিন প্রশ্ন করেছিলাম, সে বলে ‘ইকবাল ভাই, আপনি কি বলেন না বলেন।’ সে আমাকে এভাবে এভোয়েড করেছে। কিন্তু আজ যদি বলি, শাকিব খান আমার কাছে স্বীকার করেছে। যখন তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, তখন স্বীকার করেছে সে। তখন জানিয়েছে, ছেলে হয়েছে নিউইয়র্কে। সে আমাকে বলছে, আমি শুনছি, কিন্তু কখনো কারো কাছে বলিনি। তারা (শাকিব-বুবলী) বলার পরে আজকে আমি স্বীকার করছি। তারা প্রকাশ না করলে আমি কখনোই এসব কথা বলতাম না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *