Home আলোচিত শাকিব খান নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে: ডিপজল

শাকিব খান নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে: ডিপজল

0
151

কেউ যদি নিজের পায়ে নিজে কুড়াল মারে, তাহলে কিছু বলার থাকে না। আমি মনে করি শাকিব নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। এ নিয়ে বলার কিছু নেই। তবে আমাদের ফিল্মটা আর না ডুবানোই ভালো। অনেক ডুবেছে, অনেক চলে গেছে। না থাকার মতো করে এখন আছে।

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর সন্তান শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আসার খবরে এভাবেই একটি সংবাদমাধ্যমকে বলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

বর্তমান চলচ্চিত্রের কথা উল্লেখ করে ডিপজল বলেন, সিনেমা এমনিতেই মুখ থুবড়ে পড়েছে ওদের জন্য। আরও পড়ছে। মানুষের কাছে আমাদের যে ভালোবাসা ছিল, এসবের জন্য তা চলে গেছে। এ জন্য লজ্জাও করে। সিনেমা আর বানাতে ইচ্ছে করে না। শিখছি ফিল্মই, যে কারণে ছেড়েও যেতে পারছি না। সিনেমা না করলে আমার কিছু যায়-আসে না। তবে ফিল্মের প্রতি ভালোবাসা আছে বলে এখনো কাজ করছি।

এ সময় ডিপজল শাকিব ও বুবলীর বিয়ের কাবিননামা দেখার কথাও বলেন। এ নিয়ে আর লোক না হাসিয়ে একটা পরিবেশ তৈরি করার আহ্বান জানান এই অভিনেতা।

শাকিব-বুবলী প্রসঙ্গর রেস ধরেই বেশ কয়েকদিন ধরে আলোচনায় হালের চিত্রনায়িকা পূজা চেরি। প্রসঙ্গটি টানতেই ডিপজল বলেন, এ নিয়ে বলতেও লজ্জা করে। কিছু বলার নেই। তিনি মনে করেন শাকিব থিক্কারজনক কাজ করছেন। এ থেকে তার বিরত থাকা উচিত।

এদিকে, শাকিব-বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই আসে তাদের বিচ্ছেদের খবরও। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসলে এ প্রসঙ্গে তখন কিছু কথা বলবেন বলে জানিয়েছেন ‘গুন্ডা নাম্বার ওয়ান’ সিনেমার ডিপজল।

সর্বশেষ ‘বউয়ের সম্মান’ সিনেমার এই অভিনেতা শাকিবের উদ্দেশ্যে বলেন, যেহেতু বিয়ে করেছো, বাচ্চা হয়েছে, ওদের থাক্কা দিয়ে না ফেলে কোলে তুলে নাও। মানুষের মতো মানুষ করো, যেহেতু তোমারই রক্ত ওদের শরীরে। এ নিয়ে আর বাড়াবাড়ি চাই না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here