মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের দুটি গ্রামের মাঝে একটি কালভার্টের অভাবে চলাচলে সমস্যা হচ্ছে। আন্দার মানিক পশ্চিমপাড়া ও পুর্বপাড়া গ্রামের হাজার হাজার লোকের যাতায়তের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কালর্ভাটটি নির্মান হলে দুটি গ্রামের সেতুবন্ধন ও প্রায় ৪/৫টি এলাকার লোক চলাচল করতে পারবে। এলাকাবাসী দ্রুত একটি কালর্ভাট নির্মানের দাবী জানিয়েছেন।
জানা যায়, উপজেলার মৌচাক ইউনিয়নের একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ আন্দার মানিক আদর্শ গ্রাম। গ্রামটি ঘিরে রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের সীমানা। গ্রামটি ঘেসে গড়ে উঠেছে বঙ্গবন্ধু ফ্লিম সিটি। গ্রামের চারপাশে বেশ কয়েকটি শিল্পকারখানাও রয়েছে। একাঘিক বেসরকারী স্কুল, মসজিদ মাদ্রাসাসহ গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠান।
মৌচাক ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম পাড়া ও ৬নং ওয়ার্ড পুর্বপাড়া পশ্চিমপাড়া থেকে পুর্বপাড়া যেতে একটি রাস্তা ৮০’র দশকে এলাকাবাসীর উদ্যোগে করা হয়। রাস্তাটি একটি কালভার্টের জন্য থমকে দাড়ায়। একটি বাড়ীর শৌচাগারের টেংকির একাংশের উপড় দিয়ে মানুষের চলাচল। এটি যেমন ঝুকিপুর্ণ তেমনি চলাচলে অসুবিধা হচ্ছে। সামান্য বৃষ্টি হলে কিনবা রাতের বেলা চলাচলকারীরা পরে গিয়ে আহত হচ্ছে।
একটি কালভার্ট হলে আশেপাশের ৪/৫টি গ্রামের লোক কারখানার শ্রমিক নিয়মিত যাতায়াত করতে পারবে। ওই একটি কালভার্টের জন্য আধা কিলোমিটার রাস্তা প্রায় তিন কিলোমিটার হেটে যেতে হয়। নিচু জমিতে অপরিকল্পিত ঘরবাড়ি গড়ে উঠায় ওই কালভার্টের আশেপাশে পানি জমে রয়েছে। কালভার্টের অভাবে পানি যেতে না পারায় জলাবব্ধতার সৃষ্টি হচ্ছে। মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত একটি কালভার্ট নির্মানের এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী।
মৌচাক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ওই রাস্তার বেশীর ভাগ পড়েছে ৬নং ওয়ার্ডের মধ্যে। তার পরও আমি কালভার্ট নির্মানে সার্বিক সহযোগিতা করবো। মৌচাক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল ইসলাম মজুমদার বলেন, কার্লভাটটি নির্মানে যতদুর সন্বভ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
