Home আলোচিত অবশেষে একসঙ্গে শুটিংয়ে ফিরলেন শাকিব-বুবলী

অবশেষে একসঙ্গে শুটিংয়ে ফিরলেন শাকিব-বুবলী

0
165

বিনোদন ডেস্ক: শাকিব খান-বুবলীকে প্রায় এক বছর একসঙ্গে দেখা যায়নি। গুঞ্জন আছে তাদের সম্পর্কে ফাটল ধরেছে। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব-বুবলী।

তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার গানের শুটিংয়ে অংশ নিয়েছেন তারা।

জানা গেছে, আজ (১ অক্টোবর) থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কঠোর নিরাপত্তায় চলছে গানের দৃশ্যধারণ। এরই মধ্যে শুটিং সেটে এসেছেন এই তারকা দম্পতি। ইউনিটের লোক ছাড়া কাউকে হোটেলে ঢুকতে দিচ্ছে না নিরাপত্তাকর্মীরা।

চলমান ইস্যুতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

দেলোয়ার হোসেন দিলের গল্পে নির্মিত সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান। ২০২১ সালের ২৫ মে শুরু হয়েছিল লিডার-আমিই বাংলাদেশ সিনেমার শুটিং। ওই বছরের ২৬ সেপ্টেম্বর ক্যামেরা ক্লোজ হয়েছিল।

শুধু একটি গান বাদে সাড়ে তিন মাসেই সিনেমাটির শুটিং শেষ হয়ে গিয়েছিল বলে জানান সিনেমা সংশ্লিষ্টরা। সন্তানের ছবি প্রকাশের মাধ্যমে নতুন ঘটনার জন্ম দেওয়া এ তারকা দম্পতি এবার সেই গানে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, এর আগে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গতকাল সন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন তারা। শুক্রবার দুপুর ১২টায় নিজের ফেসবুক পেজে ছবি শেয়ার করেন বুবলী। জানান, তার সন্তানের বাবা শাকিব খান। ছেলের নাম শেহজাদ খান বীর। পরে বিষয়টি স্বীকার করেছেন শাকিবও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here