Home আলোচিত ছেলের মা হয়েছেন বুবলী, অবশেষে জানা গেল নাম

ছেলের মা হয়েছেন বুবলী, অবশেষে জানা গেল নাম

0
137

চিত্রনায়িকা শবনম বুবলীর বেবিবাম্পের ছবি প্রকাশের পর অনেকেরই আগ্রহ সন্তানকে ঘিরে। কেউ কেউ ধারণা করেছেন, তার মেয়ে হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাও জানাতে দেখা গেছে।

তবে এবার সত্যটা জানা গেল। মেয়ে নয়, পুত্রসন্তানের মা হয়েছেন বুবলী।

জানা গেছে, দুই বছর আগেই শাকিবের সন্তানের মা হয়েছেন বুবলী। তিনিও অপু বিশ্বাসের মতো পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সেই ছেলের নাম রাখা হয়েছে শেহজাদ খান।

জানা গেছে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শাকিব খানের নতুন ছেলের জন্ম হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বুবলীর এক ঘনিষ্ঠজন জানান, বুবলীর ছেলে শেহজাদ খানের বয়স এখন দুই বছরের ওপরে।

তবে বুবলী ও শাকিব খান এ বিষয়ে কোনো কথাই বলছেন না। বারবার যোগাযোগ করেও তাদের সাড়া পাওয়া যায়নি। আশা করা হচ্ছে, খুব দ্রুতই এ বিষয়ে মুখ খুলবেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here