Home বিনোদন দুই বছর আগেই সন্তানের মা হয়েছেন বুবলী?

দুই বছর আগেই সন্তানের মা হয়েছেন বুবলী?

0
226

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী ‘উধাও’ ছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে। সে সময় নানা গুঞ্জন ডালপালা মেলেছে; সবচেয়ে বড় গুঞ্জন ছিল মা হয়েছেন অভিনেত্রী।

এই গুঞ্জন অস্বীকার করে গেল বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন শবনম বুবলী। জানান, এত দিন আমেরিকায় ছিলেন তিনি, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে।

মঙ্গলবার ফেসবুকে আমেরিকা থাকাকালীন দুটি ছবি প্রকাশ্যে নিয়ে এসেছেন শবনম বুবলী। সেই ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা; বলছেন প্রকাশ্যে দেখা যাচ্ছে নায়িকার বেবি বাম্প, মা হয়েছেন বুবলী?

এই প্রশ্নের উত্তর বুবলীর মুখ থেকে সরাসরি না পাওয়া গেলেও নায়িকার ছবির ক্যাপশন রহস্যাবৃত। লিখেছেন ‘মি উয়িথ মাই লাইফ।’ এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি। তার ওপরে হ্যাশট্যাগে লেখা ‘থ্রোব্যাক আমেরিকা।’

ছবিটিতে মাতৃত্বের যে ইঙ্গিত খুঁজছেন নেটিজেনরা, সে বিষয়ে জানতে বুবলীকে অসংখ্যবার ফোন করেও পাওয়া যায়নি।

বুবলীর মা হওয়ার গুঞ্জন উঠেছিল ২০২০ সালে। বুবলী যখন শাকিব খান প্রযোজিত ও কাজী হায়াৎ পরিচালিত বীর সিনেমায় অভিনয় তখন তার মা হওয়ার গুঞ্জন ওঠে।

সিনেমাটির শুটিং শেষ করেই বুবলী পারি জমান আমেরিকা। করোনা মহামারির সময় যখন দেশে লকডাউন চলছিল, তখন তিনি আমেরিকাতে ছিলেন। গুঞ্জন আছে, আমেরিকাতে সন্তান প্রসব করেছেন এ অভিনেত্রী। সন্তানের বাবার পরিচয় হিসেবে শাকিব খানের নাম শোনা গিয়েছিল সেসময়।

মঙ্গলবার প্রকাশিত ছবি আর বুবলীকে নিয়ে তৈরি সে গুঞ্জনের সাদৃশ্যতা পাওয়া যাচ্ছে। আর বুবলী এমন দিনে এই ছবি প্রকাশ করলেন যেদিন শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে জয়ের জন্মদিন।

ছেলের জন্মদিনে এদিন শাকিব নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখল। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছ। হয়তো একটা সময় গিয়ে বুঝবে, তোমার বাবা আছে বলেই জীবন এত সুন্দর। বাবারা কখনো শো অফ করে না, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারা জীবন থাকবে। শুভ জন্মদিন রাজকুমার। ’

নেটিজেনরা বলছেন, এক সন্তানকে নিয়ে শাকিবের আহ্লাদ মানতে পারেননি বুবলী। যার ফলে বুবলী ইঙ্গিত দিলেন, আরেক সন্তানের বিষয়টি আড়াল করা উচিত হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here