Home আলোচিত বেবি বাম্পের ছবি প্রকাশ, মা হয়েছেন নায়িকা বুবলী?

বেবি বাম্পের ছবি প্রকাশ, মা হয়েছেন নায়িকা বুবলী?

0
173

দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন হালের চিত্রনায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পান সংবাদ পাঠিকা শবনম বুবলী।

এরপরই ঘুরে যায় বুবলীর ভাগ্যের চাকা। রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন তিনি। গড়ে ওঠে শাকিব-বুবলী জুটি। বেশ কয়েকটি সিনেমায় জুটি বাঁধেন তারা।

একের পর এক এত সিনেমায় জুটি বাঁধার সুবাদে গুঞ্জন ছড়ায়, শাকিব ও বুবলী প্রেম করছেন। সেই গুঞ্জন বিয়ে এমনকি সন্তান হওয়া পর্যন্ত ছড়িয়েছে। তবে এগুলো নিছক ভিত্তিহীন গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তারকাদ্বয়।

এদিকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ফেসবুকে অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর শেয়ার করা দুটি ছবি নিয়ে প্রশ্ন উঠেছে। যেখানে বুবলীর বেবি বাম্প দেখা গেছে। ভক্তরা মন্তব্য বাক্সে তুমুল তর্ক-বিতর্কে মেতেছে। নেটিজেনরা বলছেন, বুবলী মা হয়েছেন।

অবশ্য বুবলী সরাসরি না বললেও বাঁকাভাবে ক্যাপশনে বুঝিয়ে দিলেন। ছবি পোস্ট করে লিখেছেন, ‘মি উয়িথ মাই লাইফ।’ এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি। তার ওপরে হ্যাশট্যাগে লেখা ‘থ্রোব্যাক আমেরিকা’।

শাকিব খান যখন পুত্রের জন্মদিনে ভালোবাসা প্রকাশ করলেন, সেদিনই বুবলী ‘মাই লাইফ’-এর প্রতি ভালোবাসা প্রকাশ করলেন।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ঢালিউড উত্তাল ছিল অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর মা হওয়ার খবরে। ছড়িয়েছিল, ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। এ ছবির কিছু গান ও দৃশ্যে বুবলীর রহস্যময় উপস্থিতি সেই খবরের পক্ষেই হাওয়া দিয়েছিল।

বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে অনেকটাই আড়ালেই ছিলেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। কেন আড়ালে ছিলেন এ প্রশ্নের সহজ কোনো উত্তর ছিল না। গণমাধ্যমকেও এড়িয়ে গিয়েছিলেন এ অভিনেত্রী।

যদিও সে সময় হাওয়া কান পাতলেই শোনা যাচ্ছিল মা হতেই যুক্তরাষ্ট্রে গেছেন বুবলী। শোনা গিয়েছিল কন্যাসন্তানের মা হয়েছেন বুবলী। সন্তানের বাবার পরিচয় হিসেবে শাকিব খানের নাম শোনা গিয়েছিল সেসময়।

তবে পরবর্তীতে দেশে ফেরার পর এসবকে গুঞ্জন বলেই জানিয়েছেন বুবলী। নায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনটিও স্বীকার করেননি তিনি।

মঙ্গলবারের স্ট্যাটাসে বুবলীর ছবি এবং ‘#থ্রোব্যাক আমেরিকা’ লেখা দেখে দুইয়ে দুইয়ে চার মেলাতে চাইছেন অনেকে।

বিষয়টি নিয়ে কথা বলার জন্য বুবলীকে ফোন কল ও ফেসবুকে মেসেঞ্জারে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here