জনপ্রিয়তাকে পুঁজি করে আর কাজ করতে চাই না: সাবিলা নূর

বাংলাদেশের নাট্য জগতের বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী সাবিলা নূর। দৈহিক সৌন্দর্য, ভালো অভিনয়, সাথে এক্সপ্রেশন, সংলাপ বলায় দৃঢ়তা সবকিছু দিয়ে অনুরাগী ও শুভাকাঙক্ষীদের মন জিতে নিয়েছেন তিনি। কাজ করেছেন বেশি কিছু দর্শকপ্রিয় নাটকে।

প্রতিভাবান এই অভিনেত্রীকে বেশ কিছুদিন ধরে কোনো শুটিং ও টিভি আয়োজনে দেখা যায়নি। কারণ খুঁজতে গিয়ে জানা যায়, দুই মাসের বেশি সময় তিনি যুক্তরাষ্ট্র ছিলেন। সম্প্রতি দেশে ফিরেছেন।

তাহলে কি অভিনয়ে বিরতি নিয়েছেন সাবিলা? জানতে চাইলে একটি সংবাদমাধ্যমকে বলেন, অভিনয়ে বিরতি নিইনি, তবে গত কোরবানির ঈদ থেকেই কাজ কমিয়ে দিয়েছি। এখন সেই কাজই করতে চাই, যা আত্মতৃপ্তি দেবে। তাই গল্প ও চরিত্রের বাছবিচার করেই অভিনয় করব।

তবে আমার সবচেয়ে বড় সমস্যা হলো, কাউকে সহজে ‘না’ বলতে পারি না। কিন্তু এখন বুঝতে পারছি, ভালো কাজের জন্যই ‘না’ বলা শিখতে হবে।

তিনি বলেন, কাজের সূত্র ধরে অভিনয় জগতের অনেকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। যাঁরা নতুন কোনো কাজের জন্য আমাকে ডাকলে সহজে না বলতে পারব না। কিন্তু এটাও সত্য, আমি আর জনপ্রিয়তাকে পুঁজি করে কাজ করতে চাই না। গল্প ও চরিত্র ভালো লাগলেই অভিনয় নিয়ে ভাবব।

অভিনয়ে ফিরছেন কবে? জানতে চাইলে সাবিলা নূর জানান, যুক্তরাষ্ট্র যাওয়ার আগেই কয়েকজন নির্মাতার সঙ্গে কাজের বিষয়ে কথা হয়েছিল। এর মধ্যে তিনটি গল্প বেশ ভালো লেগেছিল। তখন শিডিউল দিইনি। বলেছিলাম, দেশে ফিরে কাজ শুরু করব। হয়তো আগামী মাসেই সে কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *