Home দেশের খবর চট্টগ্রাম দুর্গাপূঁজা উপলক্ষে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ

দুর্গাপূঁজা উপলক্ষে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ

0
151

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্প্রীতি সমাবেশে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টারের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিধান করের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল দেওয়ানজী।

এসময় বক্তব্য প্রদান করেন, জোরারগঞ্জ ইউনিয়ন পুজা কমিটির সভাপতি বাবুল সেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামশুল আলম মিয়ন মেম্বার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোপাল চন্দ্র নাথ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর, মহিলা ইউপি সদস্য কুমকুম রায়, সাংবাদিক রাজিব মজুমদার, এসময় বিভিন্ন পুজা মন্ডপের সদস্যদের মধ্যে মিহির দে, মিন্টু পাল, মিঠু তপাদার বক্তব্য প্রদান করেন। সম্প্রীতি সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুজা কমিটি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্প্রীতি সমাবেশে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়ানোর জন্য অশুভ মহল সবসময় তৎপর। মীরসরাইয়ে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক মাননীয় সংসদ সদস্য সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সকলকে নির্দেশ দিয়েছেন। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে অশুভ শক্তিকে প্রতিহত করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here