Home বিনোদন একদিন সবার কাছে স্মৃতি হয়ে যাব: ওমর সানী

একদিন সবার কাছে স্মৃতি হয়ে যাব: ওমর সানী

0
219

কিংবদন্তি সংগীতজ্ঞ, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। ৭৯ বছর বয়সে গত ৪ সেপ্টেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান।

মৃত্যুর পরের দিন (৫ সেপ্টেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সমাহিত করা হয় মরদেহকে। তার মৃত্যুতে তারকাঙ্গনে শোকের ছায়া নামে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই গুণী ব্যক্তির মৃত্যুর রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি অনেক তারকা। সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রবেশ করলে প্রায়ই তাকে নিয়ে পোস্ট দেখা যায়। এবার এই কিংবদন্তিকে স্মরণ করলেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ওমর সানী।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন ওমর সানী।

সঙ্গে ক্যাপশন দেন, “আজকে আমার কাছে আপনি স্মৃতি। একদিন সবার কাছে আমি স্মৃতি হয়ে যাব।”

অভিনেতার পোস্টে ভক্ত-অনুরাগীরা শোক প্রকাশ করছেন গাজী মাজহারুলের প্রতি। এছাড়ার তার আত্মার শান্তি কামনা করেও মন্তব্য করেন নেটিজেনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here