কুবির বিজনেস অনুষদে ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

রফিক উদ্দিন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিজনেস স্টাডিজ অনুষদভূক্ত সকল বিভাগের শিক্ষকদের নিয়ে Fundamentals & Application of Partial Least Square Structural Equation Model (PLS-SEM) in Business research শীর্ষক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

 

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিমা আখতার।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিজনেস স্টাডিজ অনুষদের কম্পিউটার ল্যাব কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান।

 

মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনা ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, করোনা মহামারীর মধ্যে আমরা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছি। ঝুঁকির মধ্যেই আজকের প্রশিক্ষণ প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে এবং এর প্রয়োজনও ছিলো। বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টির জায়গা, সুন্দর পদ্ধতিতে জ্ঞান আহরনে এই সেমিনারগুলো খুবই প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *