Home আলোচিত এক ফ্রেমে প্রসেনজিৎ ও মোশাররফ করিম

এক ফ্রেমে প্রসেনজিৎ ও মোশাররফ করিম

0
177

দুই বাংলার দুই শক্তিমান অভিনেতাকে দেখা গেল এক ফ্রেমে। ছবিটি একইসঙ্গে যেন অনেকগুলো কথা বলছে! বয়সে-অভিজ্ঞতায় কলকাতার প্রসেনজিৎ বাংলাদেশের মোশাররফ করিমের অগ্রজ খুব স্বাভাবিক অঙ্কেই।

কিন্তু শিল্পীর প্রতি শিল্পীর সম্মান দেখানোয় কোনো বয়সের ব্যাকরণ থাকে না। পরস্পরের শ্রদ্ধার এক দারুণ সমীকরণ এই ছবিটি।

নির্মাতা আশফাক নিপুণের তৈরি ‘মহানগর’ সিরিজে মোশাররফ করিমের অভিনয় দেখে মুগ্ধ হয়ে নিপুণকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই শুভেচ্ছার খবরটি সেই থেকে আজ অবধি নির্মাতা নিপুণ তার ফেসবুক আইডির ‘পিনপোষ্ট’ করে রেখেছেন!

শিল্পীদের ভেতরে পরস্পরকে শুভেচ্ছা বা ক্রিটিক করার সময় বা মানসিকতা দুটোই থাকে কম। সেখানে এমন এক উদাহরণ অনন্য।

সম্প্রতি কলকাতায় তাদের একটি গেট টুগেদারে কথা হয়, যেখানে হয়তো প্রসেনজিৎ মোশাররফ করিমের অভিনয় মুগ্ধতার কথাই জানাচ্ছেন।

উল্লেখ্য, গেল বছর ‘মহানগর’ মুক্তির পর ভীষণ সাড়া ফেলে দেয় আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজটি। এরপর থেকেই দ্বিতীয় সিজন এর জন্য মুখিয়ে রয়েছে বাংলাদেশ ও ভারতের দর্শক। প্রায় সময়ই সিরিজটির দ্বিতীয় সিজন কবে আসছে, এটা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় নিপুণ সহ সংশ্লিষ্টদের।

আদৌ ‘মহানগর’ এর দ্বিতীয় সিজন আসবে কিনা, সেটা নিয়েও তৈরী হয় সংশয়। অবশেষে সব শঙ্কা দূর করলো হইচই। গত বুধবার রাতে তারা জানায়, শিগগির ‘মহানগর’ এর অন্তিম পর্ব বানাবেন আশফাক নিপুণ। আবারও পর্দায় ফিরছেন ওসি হারুন।

‘মহানগর’-এর প্রথম কিস্তিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা,নাসির উদ্দিন খান, খায়রুল বাসার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here