কলকাতায় বাংলাদেশি তারকাদের সঙ্গে মিথিলার আড্ডা

একটি ওটিটি প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় গিয়েছেন একঝাঁক ঢাকাই তারকা। জনপ্রিয় বাংলাদেশি মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলাও এখন কলকাতায় অবস্থান করছেন।

কলকাতায় যাওয়া বাংলাদেশি তারকাদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন এই অভিনেত্রী। এ অনুষ্ঠানে কলকাতার নামিদামি সব তারকাই শামিল হয়েছিলেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মিথিলা তার ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তার একটিতে এভাবে ফ্রেমবন্দি হয়েছেন বাংলাদেশের তারকারা। ক্যাপশনে মিথিলা লিখেছেন— ‘কলকাতায় আমার ছোট্ট ঢাকা।’

আরেকটি ছবিতে দেখা যায়, রেস্তোরাঁয় বসে আসেন চঞ্চল চৌধুরী ও তার স্ত্রী-পুত্র, তাদের পাশে রয়েছেন অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, শাহনাজ খুশি। এ সেলফির কারিগরও মিথিলা। তা ছাড়াও আরো কটি ছবিতে দেখা মিলেছে নির্মাতা আশফাক নিপুণ, মোশাররফ করিম, বৃন্দাবন দাসসহ অনেকের।

কিছুদিন আগে আফ্রিকা সফর শেষে দেশে ফিরেন মিথিলা। তারপর কলকাতায় শ্বশুরবাড়িতে পাড়ি জমান তিনি। আর ঢাকা থেকে একঝাঁক তারকা কলকাতায় যাওয়ার পর তাদের সঙ্গে আড্ডায় মেতে উঠেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *