Home আলোচিত লাখ টাকা করে পুরস্কার পাচ্ছেন সাফজয়ী তিন ফুটবলার

লাখ টাকা করে পুরস্কার পাচ্ছেন সাফজয়ী তিন ফুটবলার

0
90

ছেলেদের ফুটবলে যে টুর্নামেন্টের শিরোপা আক্ষেপের নাম, সেখানে মেয়েরা করেছে অসাধ্য সাধন। প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়েরা। দক্ষিণ এশিয়ায় মেয়েদের ফুটবলে নতুন ইতিহাস লেখায় আনন্দ-উৎসবে ভাসছে গোটা দেশ। দেশে ফেরার পর তাদের সংবর্ধনার আয়োজন তো থাকছেই। নতুন করে ঘোষণা হচ্ছে অর্থ পুরস্কারও।

বাংলাদেশ নারী ফুটবল দলে তিন খেলোয়াড় আনাই মগিনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমা খাগড়াছড়ির বাসিন্দা। এছাড়া দলের সহকারী কোচ তৃষ্ণা চাকমার বাড়িও খাগড়াছড়ি জেলায়।

শিরোপা জয়ের আনন্দের বাড়তি ঢেউ লেগেছে পাহাড়ি ওই জেলায়। খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) প্রতাপ চন্দ্র বিশ্বাস তাদের প্রত্যেকের জন্য এক লাখ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এক কোচকেও দেওয়া হবে এক লাখ টাকা।

এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই তিন খেলোয়াড়কে সহযোগিতা করা হয়েছে।

প্রসঙ্গত, সাফ নারী টুর্নামেন্টের বিগত সব আসরের চ্যাম্পিয়ন ভারত। এবার সেই ভারতবিহীন ফাইনাল হচ্ছে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। নেপাল বিগত সময়ে চারবার ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি। বাংলাদেশের একমাত্র ফাইনালেও ছিল ভারত বাধা। তবে এসকল বাধা কাটিয়ে প্রথমবারের মত সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে এই লাল সবুজের প্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here