Home আলোচিত ইভার খোঁজে কক্সবাজারে কাবিলা

ইভার খোঁজে কক্সবাজারে কাবিলা

0
243

জিয়াউল হক পলাশকে পরিচিতি এনে দিয়েছে যে প্রজেক্ট, সেটার নাম ব্যাচেলর পয়েন্ট। কাজল আরেফিন অমি পরিচালিত এই ধারাবাহিক নাটকে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন পলাশ। এমনকি তিনি নিজের নামের চেয়ে কাবিলা নামেই এখন বেশি পরিচিত।

সাফল্যের সঙ্গে ব্যাচেলর পয়েন্টের সিজন থ্রি প্রচারের পর থেকেই দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিল নতুন সিজনের জন্য। অবশেষে অমি নির্মাণ করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’–এর চতুর্থ সিজন। ঢাকা শহরের কয়েকজন ব্যাচেলরের গল্প নিয়ে এই নাটক।

এদিকে ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর-এ কাবিলা কক্সবাজারে গিয়ে ইভার সঙ্গে দেখা করেছেন। সেটির একটি স্থিরচিত্র সম্প্রতি ফেসবুকে পোস্ট করেছেন পারসা ইভানা (ইভা)।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশু সাব্বির, চাষি আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা এবং পাভেল।

সপ্তাহে তিন দিন দেখা যাবে নাটকটি। রাত ৯টায়। এরপর ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে পর্বগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here