Home বিনোদন সস্তা জনপ্রিয়তার জোয়ারে কখনও গা ভাসাব না: রিয়াজ

সস্তা জনপ্রিয়তার জোয়ারে কখনও গা ভাসাব না: রিয়াজ

0
250

ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক রিয়াজ। রোমান্টিক সিনেমায় তার গ্রহণযোগ্যতা ছিল আকাশ ছোঁয়া। অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে সিনেমায় এখন আর আগের মতো নিয়মিত নন।

সর্বশেষ ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘কৃষ্ণপক্ষ’। এরপর কেটে গেছে প্রায় সাড়ে ৬ বছর। প্রিয় অভিনেতার সিনেমার অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। সেই অপেক্ষার অবসান ঘটছে আগামী ২৩ সেপ্টেম্বর।

এদিন মুক্তি পাবে রিয়াজ অভিনীত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। দীপংকর দীপন পরিচালিত সিনেমাটি নিয়ে আশাবাদী রিয়াজ।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ভালো কিছুর পর যে আত্মতৃপ্তি পাই, সেটাই নতুন কিছুর প্রেরণা জোগায়। ‘অপারেশন সুন্দরবন’ তেমনই একটি ছবি, যা অভিনয়ের জন্য নতুন করে প্রেরণা জোগাচ্ছে। তাছাড়া অভিনয় তো সত্তায় মিশে গেছে, এটা বাদ দিয়ে অন্য কিছু ভাবতেও চাই না। আমৃত্যু অভিনয় করতে চাই। কিন্তু এটাও সত্যি, সস্তা জনপ্রিয়তার জোয়ারে কখনও গা ভাসাব না।

যে ধরনের গল্প বা চরিত্রে অভিনয় করতে চান, তেমন গল্প বা চরিত্র সব সময় পাবেন বলে আশা করেন?

রিয়াজ বলেন, এই প্রশ্ন দুই বছর আগেও যদি করা হতো, তাহলে হয়তো নিশ্চিত করে কিছু বলতে পারতাম না। কিন্তু এখন যে ধরনের গল্প নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, তা দেখে এটা বলা যায়, ভালো কাজের সুযোগ এখনও ফুরিয়ে যায়নি। এর চেয়ে বড় বিষয় হলো, দিন দিন দর্শক হলমুখী হচ্ছেন। আমাদের সিনেমা নিয়ে তাঁদের প্রত্যাশাও বেড়েছে। এসব হলমুখী দর্শক আশার আলো দেখাচ্ছেন।

দর্শক হলমুখী হওয়ার পেছনে কোন বিষয়টা বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন? তিনি বলেন, গৎবাঁধা সিনেমা নির্মাণ থেকে সরে আসা, পর্দায় নিজেদের গল্প তুলে ধরা- এই বিষয়গুলো দর্শকে হলে টেনে আনছে। সিনেমা মানেই নায়ক-নায়িকার প্রেম, ভিলেনের সঙ্গে যুদ্ধ, পারিবারিক প্রতিশোধ- এই ধ্যান-ধারণা থেকে আমরা সরে আসতে পেরেছি বলেই নতুন কিছু দেখার সুযোগ পাচ্ছি। আবার নতুন মানেই এই নয়, এখনকার সিনেমার গল্পে চেনা জীবনের ছায়া নেই। আমরা এখন সেটাই দেখছি, যেখানে আমাদের জীবনের ছায়া আছে। তাই গল্পের সঙ্গে সহজেই মিশে যেতে পারছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here