Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

0
128

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে চন্দ্রা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজমত হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ডাক্তার জমির উদ্দিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার জোতিমর্য় দাস।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, পৌর পেনেল মেয়র ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য খাত্তাব মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here