Home বিনোদন আমি সারাক্ষণই ফুচকা খেতে পারি: অপু বিশ্বাস

আমি সারাক্ষণই ফুচকা খেতে পারি: অপু বিশ্বাস

0
133

লাল শাড়ি সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটছে ঢালিউড তারকা অপু বিশ্বাসের। সিনেমা অভিনয় ছাড়া প্রযোজকও তিনি নিজে। সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।

আগামী নভেম্বরে শুরু হবে লাল শাড়ি সিনেমার শুটিং। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন নায়ক সায়মন। এ ছাড়া, শহীদুজ্জামান সেলিম অভিনয় করবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। দোয়েল ও সোমা অভিনয় করবেন অন্য ২টি চরিত্রে।

এদিকে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে ব্যক্তিজীবনের মজার কথা জানিয়েছেন। তিনি ফুচকা খেতে খুব ভালোবাসেন।

অপু বিশ্বাস বলেন, “কোন ফুচকার সাইজ বড়, সেখানে গিয়ে দাঁড়িয়ে যাই আমি। অন্তত ১০টা ফুচকা আমাকে খেতে হবে। এরকম করে করে যে আমি কত খেয়েছি। আমার কাছে কলকাতা মানে কোনো কিছু লাগবে না, কোনো খাবারের প্রয়োজন নেই। আমি সারাদিন ফুচকা খাব। ব্রেকফাস্টেও ফুচকা, লাঞ্চেও ফুচকা, ইভিনিং স্ন্যাকসেও ফুচকা। আর ডিনার যদি কোনোভাবে সম্ভব হয় তাহলে ফুচকা খাওয়ার ট্রাই করি।”

কলকাতায় ফুচকার বিশেষত্ব কী, এ বিষয়ে নায়িকা বলেন, “ওরা যেটা করে আমি দাঁড়াচ্ছি, ওরা একটা একটা করে দিচ্ছে। যেটা আমাদের দেশে ফুচকা খেতে গেলে আমার কাছে খুব বোরিং লাগে। প্লেটে সাজিয়ে দেয়। তাতে যে টক পানি দেয়া হয় তাতে খুবই চিনি দেয়া থাকে। কিন্তু কলকাতায় তা থাকে না। প্রোপার টক থাকে, যা আমার কাছে খুব ভালো লাগে।”

অভিনেত্রী বলেন, “আমাদের এখানে টক প্রচণ্ড মিষ্টিজাতীয় হয়। যা বোঝাই যায় চিনিমিশ্রিত। কিন্তু আমরা তো কেউই চিনি খেতে চাই না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here