Home বিনোদন নতুন বিজ্ঞাপনে মেহজাবীন

নতুন বিজ্ঞাপনে মেহজাবীন

0
147

ঈদ বিরতির পর একটিমাত্র নাটকে অংশ নিয়েছেন, এরপরই ছুটি কাটাতে পাড়ি জমিয়েছিলেন সুদূর দুবাইতে। নিজের মতো করে সময়টা কাটিয়ে গেল মাসের শেষ সপ্তাহে দেশে ফেরেন মেহজাবীন চৌধুরী।

গেল দুইদিন অংশ নেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। বাংলালিংকের শুভেচ্ছাদূত তিনি। তারই অংশ হিসেবে বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নিলেন তিনি।

এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। মেহজাবীন ছাড়াও এখানে অংশ নেন অর্ধ শতাধিক শিল্পী।

আদনান আল রাজীব বলেন, ‘দুইদিন শুট করেছি। মেহজাবীন বাংলালিংকের শুভেচ্ছাদূত, এর আগেও তাকে নিয়ে যে কাজগুলো করেছি সেগুলোর রেসপন্স অনেক ভালো। আর তিনি তো কাজের বিষয়ে অনেক কো-অপারেটিভ। কাজ করে আরাম। এ কাজটা থিমেটিক কনসেপ্টে করেছি, দর্শকদের ভালো লাগবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here