Home আলোচিত ‘তৃণকে বিয়ে করে বাংলাদেশের জামাই হয়ে গেলাম’

‘তৃণকে বিয়ে করে বাংলাদেশের জামাই হয়ে গেলাম’

0
135

প্রেম করে কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশের র‌্যাম্প মডেল আফরিনা রাজিয়া তৃণ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিয়ের পিঁড়িতে বসেন দেশের প্রথম সারির এই মডেল। বরের নাম বর জিনবো চৈ।

এদিন সন্ধ্যায় ঢাকার শুটিং ক্লাবে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তৃণর বর জিনবো চৈ একটি এনজিওতে চাকরি করেন। সেই সুবাদে বাংলাদেশে আসা। তিনি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কাজ করেন। ঢাকাতেই পরিচয় তৃণর সঙ্গে। সেখান থেকেই বন্ধুত্ব এবং প্রেম।

বিয়ে প্রসঙ্গে জিনবো চৈ বলেন, ‘আমি প্রথমে বাংলাদেশে এসে থাকতেই চাইনি। মনে হয়েছিল ছয় মাসের বেশি থাকতে পারবো না। শব্দ দূষণ, বায়ু দূষণ সহ্য করতে পারছিলাম না। কিন্তু তৃণর সঙ্গে পরিচয়ের পর ধারণা পাল্টে গেছে। এখন আমি নিজেকে বাংলাদেশিই মনে করি। বিয়ে করে তো এ দেশের জামাই হয়ে গেলাম।’

অন্যদিকে জিনবো চৈ-কে জীবনসঙ্গী হিসেবে পেয়ে দারুণ খুশি তৃণ। তিনি বলেন, ‘আমার বর খুব ভালো মনের মানুষ। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, ২০১১ সাল থেকে র‍্যাম্পের নিয়মিত মুখ তৃণ। দেশ-বিদেশের বিভিন্ন র‍্যাম্পে হেঁটেছেন তিনি। পাশাপাশি কাজ করেছেন নাটক ও মিউজিক ভিডিওতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here