Home বিনোদন এবার নতুন রূপে আসছেন মাহি

এবার নতুন রূপে আসছেন মাহি

0
112

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পদ্মা নদীর মাঝি’- সিনেমার কথা নিশ্চয়ই মনে আছে। সেই ছবিতে কুবের ও কপিলা চরিত্র দু’টি ছিল এখনো দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। এবার ছোট পর্দায় এ দু’টি চরিত্র নিয়ে আসা হচ্ছে।

একটি বিশেষ ধারাবাহিক নাটকে থাকছে এ দু’টি চরিত্র। নাটকের নাম ‘এমন যদি হতো’। রাজিবুল ইসলাম রাজীবের রচনায় নাটকটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল।

১৯৫২ এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করছেন সাজু মুনতাসির। মাছরাঙা টেলিভিশনের জন্য এটি নির্মাণ হচ্ছে। বর্তমানে এর শুটিং চলছে ব্যাংককে। আর এতে কপিলা চরিত্রে দেখা যাবে ছোট পর্দার মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহিকে। এরইমধ্যে তিনি শুটিংয়ে অংশ নিয়েছেন।

মাহি ব্যাংকক থেকে একটি সংবাদমাধ্যমকে বলেন, এটা একেবারেই অন্যরকম একটি গল্প। চরিত্রগুলোও ইন্টারেস্টিং। এখানে জুটি থাকলেও একসঙ্গে তাদের কোনো দৃশ্য নেই। আমি কপিলা রূপে কাজ করছি এখানে। আর মিশু সাব্বির ভাই এখানে কুবের চরিত্রটি করছেন। খুব ভালোভাবে এর শুটিং হচ্ছে। আমার খুব মজা লাগছে কাজটি করতে।

তাছাড়া খুব আলাদা সাজ-পোশাকে এখানে আমাকে দেখা যাবে। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here