Home আলোচিত ফেসবুকে প্রেম, চাঁদপুরে এসে বিয়ের পিড়িতে মালয়েশিয়ান তরুণী

ফেসবুকে প্রেম, চাঁদপুরে এসে বিয়ের পিড়িতে মালয়েশিয়ান তরুণী

0
135

ভালোবাসার মানুষকে আপন করে নিতে সুদূর মালয়েশিয়া থেকে পরিবার-পরিজন নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে ছুটে এসেছেন নুর আয়েশা নামের এক তরুণী। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ধর্মীয় রীতি মেনে প্রেমিক ওমর ফারুকের সঙ্গে বিয়ে পিঁড়িতে বসেন তিনি।

ওমর ফারুক চাঁদপুর সদর উপজেলার বড় শাহতলী এলাকার বাসিন্দা। বর্তমাসে সে হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকেন।

জানা গেছে, ওমর ফারুক চাকরির সুবাধে মালয়েশিয়া গিয়েছিলেন। সেখানে কর্মরত অবস্থায় ফেসবুকের মাধ্যমে আয়েশার সঙ্গে তার পরিচয়। একপর্যায়ে তাদের দুজনের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। আর এভাবেই দীর্ঘ কয়েক বছর চলে তাদের প্রেম। নুর আয়েশা মালয়েশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি চাকুরিও করছেন।

গত ৪ মাস আগে ওমর ফারুক দেশে চলে আসে। আর প্রেমের মানুষকে কাছে না পেয়ে গত বুধবার মা, বড় ভাই ও ভাবীকে নিয়ে নুর আয়েশা চলে আসেন বাংলাদেশে। পরদিন বৃহস্পতিবার রাতে ওমর ফারুকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নুর আয়েশা। আর তাদের এই বিয়েতে খুশি উভয় পরিবারের সদস্যরা।

ওমর ফারুক বলেন, ‘সত্যিকারের ভালবাসায় বাঁধা হয়ে দাঁড়াতে পারে না কেউ। আমরা দুজন দুজনকে অনেক ভালবাসি। আমাদের ভালবাসা বিয়েতে রূপ নেওয়ায় আমরা অনেক খুশি।’

এই দম্পতি মালয়েশিয়ায় গিয়ে তাদের নতুন জীবন শুরু করতে চান বলে জানালেন নুর আয়েশা। তিনি বলেন, ‘আমার পড়াশোনা এখনো শেষ হয়নি। তাছাড়া আমি একটি চাকরি করছি। তাই আমরা মালয়েশিয়ায় গিয়ে নিজেদের ক্যারিয়ার সুন্দর করে গড়ে তুলতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here