Home আলোচিত এবার স্বামীর সঙ্গে গাইলেন ন্যান্সি

এবার স্বামীর সঙ্গে গাইলেন ন্যান্সি

0
208

দ্বিতীয় বিয়ে বিচ্ছেদের পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তৃতীয়বার বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন তিনি। এ বছরের জুনে তৃতীয় কন্যার মা হন এই শিল্পী।

বিয়ের আগেই ন্যান্সি তার স্বামীর লেখা ‘ভাবিনি এমন করে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন বলে জানান। এ ছাড়া আরো একটি গান প্রচারের অপেক্ষায় আছে। একই সঙ্গে মেহিদীর লেখা নতুন একটি গানও করছেন।

তবে নতুন খবর হলো, এ দম্পতি প্রথমবারের মতো একটি গানে কণ্ঠ দিয়েছেন। বাংলা চলচ্চিত্রের দারুণ জনপ্রিয় একটি গান গত রাতে স্বামী-স্ত্রী মিলে গেয়েছেন বলে জানান ন্যান্সি নিজেই। গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।

তবে কোন গানটিতে কণ্ঠ দিয়েছেন তা এখনই জানাতে চান না শিল্পী।

ন্যান্সি বলেন, ‘সংসারজীবনে ও সংগীতজীবনে (উনার লেখা, আমার কণ্ঠ) যুগলবন্দি হয়েছি আগেই। তাই ভাবলাম এবার সহকণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করলে মন্দ কী! বাংলা চলচ্চিত্রের দারুণ জনপ্রিয় একটি গানে দুজন কণ্ঠ দিয়েছি। গানটির শিরোনাম আপাতত অজানা থাকুক। কারণ আমি চাই আমার মতো সবাই আমাদের ডুয়েট গানটি শীঘ্রই প্রকাশের জন্য অপেক্ষায় থাকুক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here