Home বিনোদন ঢাকায় এসে আমি মুগ্ধ: সোহেল খান

ঢাকায় এসে আমি মুগ্ধ: সোহেল খান

0
110

বলিউড ভাইজান, সুপারস্টার সালমান খানের ফ্যাশন ব্র্যান্ড বিয়িং হিউম্যান ক্লোদিং-এর শাখা উদ্বোধন হলো রাজধানীর বনানীতে। শাখার উদ্বোধন করতে বৃহস্পতিবার দুপুর ২টায় বনানীতে আসেন সালমানের ছোট ভাই সোহেল খান।

শো রুমের সামনে নেচে গেয়ে সোহেলকে অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি ফিতা কেটে শো রুম উদ্বোধন করেন।

সোহেল খান বলেন, ‘বিয়িং হিউম্যান ক্লোদিং চ্যারিটির একটি অংশ। যদি ভালো সাড়া পাওয়া যায় তাহলে ঢাকায় আরও কিছু শাখা করার ইচ্ছা আছে। আমরা এটাকে পৃথিবীজুড়ে ছড়িয়ে দিতে চাই।’

এসময় তিনি আরও বলেন, ‘এখানে এসে আপনাদের দেখে অসাধারণ লাগছে। কারণ, প্রতিটি মানুষ হাসিখুশি। মনে হচ্ছে সবাই সুখী। আরও মনে হলো, সবাই সালমান খানের এই উদ্যোগের অংশীদার। অথচ আমি এখানে নামার আগে খুব নার্ভাস ছিলাম। মনে মনে ভাবছিলাম, সালমানের বদলে আপনারা আমাকে গ্রহণ করবেন তো!’

জানান ভাই সালমান খানের ব্যস্ততার কথাও। ‘ওর (সালমান) এখন অনেক ব্যস্ততা। একসঙ্গে অনেকগুলো কাজ হাতে। এজন্যই আমি এসেছি।’ যোগ করলেন সোহেল।

বৃহস্পতিবার ঢাকায় নেমে সরাসরি বনানী এসেছেন সোহেল খান। ফলে ঢাকার খাবার তখনও মুখে নেয়ার সুযোগ হয়নি। যদিও ঢাকার মাছ আর বিরিয়ানি খেতে মুখিয়ে আছেন এই তারকা। বললেন, ‘আমি বাংলা ফুডের অপেক্ষায় আছি, এখনও মুখে তোলার সুযোগ পাইনি। সরাসরি এসেছি। তবে খাওয়ার সময় হাতে রেখেছি। কাল (শুক্রবার) সকাল পর্যন্ত আছি। মাছ আর বিরিয়ানি খাবো ভাবছি। তাছাড়া খাবার বিষয় না, তোমাদের এই ভালোবাসায় আমি মুগ্ধ।’

কাল গেলে আবার কবে আসবেন- এমন প্রশ্নে সালমানের চটজলদি জবাব, ‘কাল গিয়ে পরশু সুযোগ মিললে পরশুই আসবো! ঢাকার হাসিমুখে মুগ্ধ আমি। এই হাসিমুখ বার বার দেখতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here