কালীগঞ্জে সেনা সদস্যের বাড়ির রাস্তা বন্ধ, ৭ দিন যাবৎ পরিবারটি অবরুদ্ধ

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক সেনা সদস্যর বাড়ী প্রবেশের রাস্তা টিন ও বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে প্রভাবশালী বাবুল ও মাখন। ফলে গত ৭দিন থেকে নিজ বাড়ীতে অবরুদ্ধ হয়ে পড়েছে ঐ সেনা সদস্যের পরিবার।

বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোটমারী ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের আমজাদ হোসেনের পুত্র হুমায়ুনের বাড়ী যাওয়া আসার রাস্তা প্রভাবশালী বাবুল ও মাখন টিন ও বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী হুমায়ুন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার নিজ বাড়ীতে প্রবেশের দুই দিকের রাস্তায় টিন ও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে বাবুল ও মাখন। এখন আমার পরিবার অনেক কষ্টে চলাফেরা করতেছে। এবং ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেনকে বিষয়টি জানাইছি সমাধান না পাইলে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিবো।

এ বিষয়ে বাবুল ও মাখনকে ফোনে যোগাযোগ করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ভোটমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেনের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি আমি মৌখিকভাবে জেনেছি। সমাধান করার চেষ্ঠা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *