Home বিনোদন এবার খাবার বিক্রি করছেন সাকিব আল হাসান!

এবার খাবার বিক্রি করছেন সাকিব আল হাসান!

0
149

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেন আলোচনা-সমালোচনার নিয়মিত আধার। বেটিং বিতর্ক, মাঠের পারফর্মেন্স, বিজ্ঞাপনে বাস কন্ডাক্টর- কোথায় নেই তিনি!

এই সন্ধ্যায় সেসব বিতর্ক ছাপিয়ে নেটাগরিকদের চোখ আটকে গেল সাকিবের একটি স্থিরচিত্রে। যেখানে তাকে দেখা গেল স্ট্রিট ফুড বিক্রেতার ভূমিকায়! খোলা রাস্তায় গায়ে অ্যাপ্রোন, চোখে চশমা, হাতে খাবার ও সসের বোতল। বোঝা যায়, কোনও ক্রেতাকে তিনি খাবার সাজিয়ে দিচ্ছেন।

ছবিটি সাকিব আল হাসান মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশ করেন নিজের ফেসবুক পেজে। ক্যাপশনে হ্যাশট্যাগ দেন একটি মুঠোফোন প্রতিষ্ঠানকে। এ বিষয়ে সাকিবের কোনও মন্তব্য মেলেনি।

তবে নির্মাতা আদনান আল রাজীব জানান, সাকিবের এই পরিস্থিতির দায় তারই! এই ক্রিকেটারকে মডেল বানিয়ে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নির্মাণ করছেন আদনান। একই জুটি যেমনটা করেছিলেন ক’দিন আগে বাস কন্ডাক্টরের বিজ্ঞাপনটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here