Home বিনোদন আমি বিয়ের দিনই গর্ভবতী হতে চাই: রাখি সাওয়ান্ত

আমি বিয়ের দিনই গর্ভবতী হতে চাই: রাখি সাওয়ান্ত

0
148

বলিউডের ড্রামা কুইন বলা হয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকে। নানা কারণে মাঝে মাঝেই শিরোনামে আসেন তিনি। কখনো ব্যক্তিজীবন, আবার কখনো ক্যারিয়ার নিয়ে কথা বলেই আলোচনার জন্ম দিয়ে থাকেন।

বর্তমানে অভিনয় থেকে দুরে থাকলেও প্রেমিক আদিল খানের সঙ্গে বিভিন্ন সময় ফ্রেমবন্দি হন রাখি। দুজনে মিলে টিকটক ভিডিও করেন, ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজেদের আপডেট।

তবে এবার আদিলের সঙ্গে এক সাক্ষাৎকারে সন্তানসম্ভবা আলিয়াকে নিয়েই মজা করে মন্তব্য করলেন রাখি।

তিনি বলেন, আলিয়া বিয়ের দু মাস পর মা হওয়ার কথা সবাইকে জানান। আমি তো চাই বিয়ের দিনই মা হয়ে যাই। বেবি বাম্প যেন তখনই সবার নজরে আসে।

এর আগে অবশ্য বিয়ে করবেন না বলেও জানিয়েছিলেন এই অভিনেত্রী। বর্তমানে প্রেমিককে নিয়ে নিজের সুখের মুহুর্ত পার করছেন তিনি। ঘুড়ে বেড়াচ্ছেন, ছুটি কাটাচ্ছেন।

অন্যদিকে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পর আলিয়া আপাতত নতুন অতিথি আসার দিন গুনছেন। আপাতত কিছু দিনের বিরতি। শোনা যাচ্ছে, আগামী বছর থেকে নতুন কাজ শুরু করবেন নায়িকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here