Home বিনোদন জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছি: মাহিয়া মাহি

জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছি: মাহিয়া মাহি

0
169

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। প্রথমবার মা হতে যাচ্ছেন তিনি৷ আজ সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে নিজেই এই তথ্য জানিয়েছেন নায়িকা।

তিনি বলেন, ‘আমিতো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছিনা। প্রচন্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ।’

সবার কাছে দোয়া চেয়ে মাহি বলেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

গেল বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।

রাকিবকে স্বামী হিসেবে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে মাহির। স্বামীকে নিয়ে ওমরাহ করে এসেছেন এই নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। কখনও বন্ধুদের সঙ্গে, আবার কখনও শুধু তারা দুজনে। সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন।

বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় মাহির করা বিভিন্ন পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি। এই দম্পতির ভালোবাসার নমুনা প্রতিনিয়ত দেখছে নেটিজেনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here