Home বিনোদন প্রথমবার নানার বাসায় বেড়াতে গেল পরীমণির ছেলে

প্রথমবার নানার বাসায় বেড়াতে গেল পরীমণির ছেলে

0
205

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি পরীমণি ও শরিফুল রাজ বাবা-মা হয়েছেন। বাবা রাজের সঙ্গে নামের মিল রেখে সন্তানের নাম রেখেছেন রাজ্য।

গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে জন্ম হয় তার। এর ৫ দিন পর বাসায় ফেরেন পরী। তারপর থেকে বাসাতেই কাটছিল নতুন বাবা-মা ও সন্তানের দিন। তবে এবার রাজ্যকে দুনিয়া দেখানোর পালা। শিশু সন্তান রাজ্যকে নিয়ে সম্প্রতি বের হয়েছিলেন রাজ-পরী। গিয়েছিলেন নির্মাতা রেদওয়ান রনির বাসায়।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সে কথা জানিয়েছেন পরী; পোস্ট করেছেন আনন্দঘন মুহূর্তের ছবি।

পরীমনি লিখেছেন, ‘রাজ্যের প্রথম বেড়াতে যাওয়া তার নানার বাসায়। রেদওয়ান রনি নানা হ্যান্ডসাম।’

রাজ্যের বাবা শরিফুল রাজ সিনেমায় অভিষিক্ত হন রেদওয়ান রনির পরিচালিত সিনেমায়। সেই সুবাদেই এখন পারিবারিক সুসম্পর্কও গড়ে উঠেছে তাদের।

গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। এরপর ১০ জানুয়ারি পরীমনি মা হয়ে যাওয়া ও তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।

এরপর ২২ জানুয়ারি রাতে পরীর বাসায় ১০১ টাকা কাবিনে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। সেই বিয়েতেই উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি। সে সম্পর্কে পরীর ছেলে রাজ্যের নানা তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here